অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত দৌড়মনে করুন, আপনি তিন ঘণ্টার পরীক্ষার অর্ধেকটা দিলেন আজ। বাকি অর্ধেকটা দেবেন এক বছর পর। কেমন অদ্ভুত শোনায় না ব্যাপারটা? বাস্তবেই ঘটছে এমনটা। এই খবরের জন্ম দিয়েছেন লন্ডন অলিম্পিকে ৫ ও ১০ হাজার মিটারের সোনাজয়ী মো ফারাহ। স্পনসর ভার্জিনের সঙ্গে ২৬ মাইলের দৌড়ে অংশ নিতে চুক্তিবদ্ধ হয়েছেন, যেটার অর্ধেকটা আড়াই লাখ পাউন্ডের বিনিময়ে দৌড়াবেন এই বছর। পাঁচ লাখ পাউন্ডে বাকি অর্ধেকটা সামনের বছর। কয়েকজন অলিম্পিয়ান অবশ্য সহজভাবে নিতে পারেননি ব্যাপারটা। তাঁদের মতে অলিম্পিকের চেতনাই এতে ভূলুণ্ঠিত। তবে ভার্জিন দাবি করছে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, শুধু অংশগ্রহণ করছেন। ওয়েবসাইট। জার্সি-সংকটম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের জার্সিবদল ফুটবলীয় সৌজন্যেরই একটা অংশ। কিন্তু কখনো কি শুনেছেন, রীতিমতো ক্লাবের পক্ষ থেকে বিজ্ঞপ্তি ঝুলিয়ে খেলোয়াড়দের জার্সি বদল করতে বারণ করা হয়েছে? সেটাই করেছে ওল্ডহাম কর্তৃপক্ষ। এফএ কাপে গত পরশু এভারটনের সঙ্গে ম্যাচের আগে বলে দেওয়া হয়েছিল জার্সি বদল করা চলবে না। অন্য কিছু নয়, ক্লাবের ভান্ডারে যথেষ্ট জার্সি মজুত নেই বলেই এমন ঘোষণা। কিন্তু এভারটনের সঙ্গে অন্তিম সময়ের গোলে ড্র পাওয়ার উত্তেজনায় কর্তৃপক্ষের নির্দেশ যেন ভুলেই গিয়েছিল সবাই। আবেগের আতিশয্যে জার্সি বদল করে ফেলেছেন খেলোয়াড়েরা। পরের ম্যাচে না আবার উদোম গায়ে নামতে হয়! এএফপি, ওয়েবসাইট। কাঠগড়ায় ওয়েঙ্গারএই সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্নের মুখোমুখি হবে আর্সেনাল। গত পরশু এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্রতিপক্ষ ছিল পুঁচকে ব্ল্যাকবার্ন। সেজন্য হয়তো আর্সেন ওয়েঙ্গার বিশ্রাম দিয়েছিলেন ওয়ালকট, উইলশেয়ার, কাজোরলাদের। কিন্তু সিদ্ধান্তটা আত্মঘাতী প্রমাণিত হয়েছে, আর্সেনাল হেরে গেছে ব্ল্যাকবার্নের কাছে। হারের দায়টা সরাসরি ওয়েঙ্গারের ওপর চাপিয়েছেন আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইট। এফএ কাপকে ছোট করে দেখার সিদ্ধান্তটাকেও বলছেন উদ্ধত, ‘প্রতিযোগিতায় সেরা দল না নামানোর ঔদ্ধত্যের দায় ম্যানেজারেরই। ম্যানেজার এটা পরিষ্কার করে দিল এফএ কাপ নিয়ে সে মোটেই ভাবিত নয়। কিন্তু সে যেটা বুঝতে পারছে না এফএ কাপ জেতাটা অবশ্যই বিশেষ কিছু। ওয়েবসাইট।