অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইস্ত্রীকে নামিয়ে দিতে গিয়েছিলেন বিমানবন্দরে। ফেরার পথে তিনজন মুখোশধারী আক্রমণ করে বসে মারেক হামসিককে। গাড়ির কাচ ভাঙচুর করে থামিয়ে দেয় হামসিকের বিএমডব্লু গাড়ি। অস্ত্রের মুখে কেড়ে নেয় নাপোলি স্ট্রাইকারের দামি রোলেক্স ঘড়িও। শারীরিক কোনো ক্ষতি অবশ্য হয়নি হামসিকের। নাপোলির ফুটবলারদের এভাবে ছিনতাইয়ের শিকার হওয়াটা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এডিনসন কাভানি ও ভেলন বেহরামিও এর আগে ছিনতাইয়ের শিকার হয়েছেন। নাপোলির সাবেক স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জিরও হয়েছে এই তিক্ত অভিজ্ঞতা। তবে হামসিকের ক্ষোভটা একটু বেশিই হওয়ার কথা। কয়েক বছর আগে যে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন তাঁর স্ত্রীও! এএফপি।ওবামা ও উডসতাঁরা দুজন দুই ভুবনের দুই বাসিন্দা। কিন্তু অন্তত একখানে এসে মিশে গেছেন একবিন্দুতে। বারাক ওবামা ও টাইগার উডস আপন ক্ষেত্রে শীর্ষে ওঠা প্রথম কৃষ্ণাঙ্গ। এর আগে বার দুয়েক তাঁদের সাক্ষাৎ হয়েছিল। এবার উডসের সঙ্গে গলফও খেলে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফ্লোরিডাতে অবকাশযাপন করছিলেন ওবামা। সেখানেই ছিলেন গলফ কিংবদন্তি উডসও। গত রোববার ওবামা ফ্লোরিডার ট্রেসার কোস্টের এক গলফ ক্লাবে খেললেন উডসের সঙ্গে। গলফ কোর্সে কোনো রাজনৈতিক সাংবাদিককে ঢোকার অনুমতি দেওয়া হয়ইনি, এমনকি হোয়াইট হাউসও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রবীণ গলফ সাংবাদিক টিম রোস্টাফর্ট টুইটারে জানিয়েছেন খবরটা। এএফপি, ওয়েবসাইট।