অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই বলেচার Èমেরে'ও সেই বলেই রানআউট হয়েছেন পিটার সিডল! পরশু প্রস্তুতি ম্যাচে এই উদ্ভট ঘটনাই ঘটেছে! ভারত Èএ' দলের অফস্পিনার রাকেশ ধ্রুবের বলটি ফ্লিক করেন সিডল। মানপ্রীত সিং গনি ফিল্ডিং করার আগেই বল বাউন্ডারি সীমানায় লাগে। কিন্তু মানপ্রীত বল তুলে থ্রো করেন। সেটা ধরেই ধ্রুব ভেঙে দেন স্টাম্প। তিন রানের জন্য ছুটতে থাকা সিডল তখন মাঝ উইকেটে। মানপ্রীতের হাত, এমনকি পা-ও সীমানা দড়ি স্পর্শ করে। পাশে থাকা সংবাদকর্মীরাও বাউন্ডারির ইঙ্গিত দেন। কিন্তু আম্পায়ার অনিল চেৌধুরী ম্যাচ রেফারির কথা শুনে দিয়ে দেন আউট! ওয়েবসাইট।ভুতুড়েরোনালদিনহো জীবনে যত গোল করেছেন, গোলে সহায়তা করেছেন তারও বেশি। কিন্তু এমন গোল কখনো করাননি। কোপা লিবার্তাদোরেসের ম্যাচের এক ফঁাকে প্রতিপক্ষ সাও পাওলোর গোলরক্ষক রোজেরিওর পানির বোতলটি চেয়ে নিয়ে রোনালদিনহো পানি পান করেন, এমনকি হাতও ধুচ্ছিলেন। সাও পাওলোর ডিফেন্ডাররা রোনালদিনহোর দিকে না তাকিয়ে মনোযোগ দেন খেলায়। ঠিক তখনই অ্যাটলেটিকো মিনেইরোর এক খেলোয়াড়ের লম্বা পাস। সেই বল রোনালদিনহো গোলমুখে সতীর্থের উদ্দেশে ঠেলে দেন। গোল! ওয়েবসাইট।