অন্য কলাম
ধোনির শিক্ষাক্রিকেটের যে ব্যস্ত সূচি, বইয়ের পাতায় মন দেওয়ার সময় কোথায়! মহেন্দ্র সিং ধোনিও তাই বিকম পাস করতে পারছেন না। সেন্ট জেভিয়ার্স কলেজে বিকম কোর্সে ভর্তি হয়েছেন ২০০৮ সালে। পাঁচ বছরে ছয় সেমিস্টারের একটাতেও পাস করতে পারেননি ভারত অধিনায়ক! পাস কী, ক্রিকেটের ব্যস্ততার কারণে পরীক্ষাই দিতে পারেননি। প্রথম সেমিস্টারের ফলাফলে তাই লেখা হয়েছে ‘অনুপস্থিত’। অথচ গত পরশুই তাঁর সঙ্গে ২০০৮-০৯ সেশনে ভর্তি হওয়া ১৭৯০ জন ছাত্রকে দেওয়া হলো ডিগ্রি। কলেজের শিক্ষকেরা অবশ্য আশাবাদী, ধোনি হয়তো ভবিষ্যতে কোর্সটা শেষ করবেন। শিক্ষা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। ওয়েবসাইট।পদকের প্রতিবাদপ্রতিবাদ জানাতে গিয়ে নোবেল কিংবা নাইটহুড ফিরিয়ে দেওয়ার নজির আছে। এবার অলিম্পিক পদকও ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। অলিম্পিক থেকে কুস্তিকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বুলগেরিয়ান রেসলিং ফেডারেশনের সভাপতি ভ্যালেন্তিন ইয়োরদানভ। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে কুস্তিতে জেতা সোনার পদকটি তাই ফিরিয়ে দিয়েছেন তিনি। আইওসির কাছেও আবেগঘন চিঠি লিখেছেন সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বলেছেন, শুধু আধুনিক নয়, প্রাচীন অলিম্পিকেরও অবিচ্ছেদ্য অংশ ছিল কুস্তি। অলিম্পিক আন্দোলনের সঙ্গে এত দিন জড়িয়ে থাকা একটি খেলাকে এভাবে বাদ দিতে পারে না আইওসি। রয়টার্স। এখানেও জয়আর্সেনালের মাঠ থেকে দাপুটে জয় নিয়ে ফেরা। ঘরোয়া লিগেও চলছে দাপট, ১৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে। বায়ার্ন মিউনিখের রাজত্ব সামাজিক যোগাযোগের সাইটেও। ফেসবুকে জার্মানির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী তাদেরই। সব মিলিয়ে ৬০ লাখেরও বেশি ভক্ত আছে বায়ার্নের। ‘নিকটতম প্রতিদ্বন্দ্বী’ বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে যেটি তিন গুণ! অবশ্য গতবার জার্মান লিগ ও কাপের ডাবল জেতা বরুসিয়া এগিয়ে আছে টুইটারে। ১ লাখ ৫৮ হাজার অনুসারী আছে তাদের, বায়ার্নের অনুসারী ১ লাখ ৪৬ হাজার। অবশ্য সামাজিক যোগাযোগের ‘চ্যাম্পিয়নস লিগে’ অনেক পিছিয়ে বায়ার্ন। বার্সেলোনার ফেসবুক ভক্তের সংখ্যা যে ৪ কোটিরও বেশি! এএফপি।