অন্য কলাম
বিব্রত ফারাহঅলিম্পিকের ডাবলজয়ী। এমন এক দৌড়বিদকে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে বসেন ‘আপনি এর আগে দৌড়েছেন কি না’, কেমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে একবার ভাবুন! লন্ডন অলিম্পিকে ৫০০০ ও ১০০০০ মিটারে সোনাজয়ী মো ফারাহকে সেদিন বিব্রতই মনে হলো। লস অ্যাঞ্জেলেস নিউ অরলিন্স রক ‘এন’ রোল অর্ধ-ম্যারাথনে সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ জিতেছেন রেকর্ড গড়ে। পরে স্থানীয় টেলিভিশন ডব্লুএসডিইউতে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে প্রতিবেদক তাঁকে করে বসেন ওই প্রশ্ন। বুদ্ধিমান মো ফারাহ ঘটনাকে সামলেছেন বিচক্ষণতার সঙ্গেই। হেসে উত্তর দিয়েছেন, অর্ধ-ম্যারাথন এর আগেও দৌড়েছেন, তবে অরলিন্সে এই প্রথম। এএফপি।মারের হোটেলফেদেরার, জোকোভিচ, শারাপোভা...টেনিস খেলোয়াড়ের বাইরেও এঁদের মিল আছে আরও একটা দিক থেকেও। এঁরা প্রত্যেকে ব্যবসায়ও বিনিয়োগ করেছেন। সেই তালিকাটা এবার আরেকটু লম্বা করলেন অ্যান্ডি মারে। ইউএস ওপেন জয়ী ব্রিটিশ তারকা নাম লেখালেন হোটেল ব্যবসায়। স্কটল্যান্ডে নিজের বাড়ির কাছেই একটা হোটেল কিনেছেন মারে। তাঁর পরিকল্পনা ডানব্লেনের কাছে ক্রমলিক্স হাউস নামের ১৫ কক্ষের হোটেলটাকে পাঁচ তারকা হোটেলে রূপান্তর করবেন। ২০১৪ সালের মধ্যেই প্রকল্পটা শেষ করতে পারবেন বলে আশাবাদী তিনি। ওয়েবসাইট।