অন্য কোনো ইংলিশ ক্লাবে খেলবেন না দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিকে ‘বিদায়’ বলে দিয়েছেন। এর এক দিন পর আজ বুধবার আইভরিকোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ঘোষণা দিয়েছেন, কখনোই অন্য কোনো ইংলিশ ক্লাবে খেলবেন না তিনি।চেলসিকে বিদায় জানানোর পর এখন ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডেইলি মিররকে দ্রগবা বলেন, ‘না। কখনোই অন্য কোনো ইংলিশ ক্লাবে খেলব না আমি।’দ্রগবার কথা থেকে মনে হওয়াটাই স্বাভাবিক, চেলসির সঙ্গে খেলার অভিজ্ঞতাটা তাঁর তিক্ত। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবে খেলতে চান না তিনি। বিষয়টা অবশ্য এমন নয়। চেলসির প্রতি ভালোবাসার টানেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেলসির নীল রং যে তাঁর রক্তে মিশে আছে! ভবিষ্যতে ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবের জার্সিই তাই গায়ে জড়াতে চান না দ্রগবা।‘চেলসির কাছে আমি ঋণী। আমার রক্তের রং নীল। চেলসির সঙ্গে আমি প্রবলভাবে একাত্ম। আমার রক্ত নীল, এটা পরিবর্তন করতে পারব না আমি’—বলেছেন ৩৪ বছর বয়সী দ্রগবা।বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে টাইব্রেকারে থেকে জয়সূচক গোলটি করেছিলেন দ্রগবা। চেলসিকে এনে দেন প্রথমবারের মতো ইউরোপ-সেরার মর্যাদা। দ্রগবা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে চেলসিতেই থেকে যেতেন তিনি।‘চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারলে চেলসিতেই থাকতাম। এটাই ছিল আমার চ্যালেঞ্জ। এটাই অর্জন করতে চেয়েছিলাম আমি’—বলেছেন দ্রগবা।২০০৪ সালে ফ্রান্সের অলিম্পিক মার্শেই থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার দ্রগবা। গত আট মৌসুমে চেলসির জার্সি গায়ে ৩৩৮ ম্যাচ খেলে করেছেন ১৫৭ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ঠিক ১০০টি গোল। রোমান আব্রামোভিচের হাত ধরে নতুন পথের যাত্রার শুরু থেকেই চেলসিতে ছিলেন। সব মিলে জিতেছেন ১২টি শিরোপা। এর মধ্যে আছে তিনটি লিগ আর চারটি এফএ কাপ। এবার এলো পরম আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। চেলসি নিশ্চিত করেছে, জুনে মৌসুম শেষ হলেই ক্লাব ছেড়ে যাবেন দ্রগবা।