অন্য ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্ধশ্বাস এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভাবছেন, কোন এল ক্লাসিকোর কথা বলা হচ্ছে? নাকি ভর করেছে ছাপাখানার ভূত? কোনোটাই নয়। আসলেই পরশু একটা এল ক্লাসিকো হয়েছে। তাতে জয়ী রিয়াল মাদ্রিদ। তবে ফুটবল নয়, ম্যাচটা ছিল বাস্কেটবলের। টুর্নামেন্টের নামটাও ফুটবলের মতো, কোপা ডেল রে। আর সেটির ফাইনালে জিতে ২৪তম বারের মতো শিরোপাটা জিতেছে রিয়াল। ফাইনালে রিয়াল-বার্সার ব্যবধান ছিল ন্যূনতম, ৭৭-৭৬। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কাল শুভকামনা জানিয়েছেন বাস্কেটবল দলকে। রোনালদোদের চাপটা কি বেড়ে গেল? ওয়েবসাইট।