প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে অভিনব সব উদ্যাপন করেন। তাঁর গ্যাংনাম স্টাইলের সেই নাচটা তো ক্রিকেট মাঠে নৈমিত্তিকই হয়ে উঠেছিল একসময়! নাচটা যে ভালোই জানেন, সেটা ক্রিস গেইলের দেখানো হয়ে গেছে। এবার মিউজিক ভিডিওতে কেমন করেন, সেটাও দেখবে সবাই। এ আর রহমানের সুরে জনপ্রিয় ‘হাম্মা, হাম্মার’ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন গেইল। এটা অবশ্য বাণিজ্যিক উদ্দেশ্যে। এ মাসের শেষেই নতুন বেশে গেইলকে দেখা যাবে। গত মে মাসে আইপিএল খেলতে ভারতে এসেছিলেন। সে সময়ই ৩০ সেকেন্ডের এই ভিডিওর চিত্রায়ণ হয়। ভিডিওতে গেইল ‘হাম্মা, হাম্মা’ লাইনটাই বারবার গাইবেন! ওয়েবসাইট।