প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী সেল্টিক। কাল রাতে শাখতার কারাগান্ডি জিতে থাকলে সেটি অঘটনই হয়েছে। কাজাখস্তানের এই ক্লাব জেতার জন্য কিন্তু চেষ্টার কম করেনি। কী করেছে, শুনবেন? দলের সৌভাগ্য কামনা করে পরশু আস্তানার স্টেডিয়ামের পাশে আস্ত একটা ভেড়াই উৎসর্গ করেছে স্রষ্টাকে! এমনিতে কাজাখস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কোনো উপলক্ষের আগে ভেড়া কোরবানি দেওয়াটা দেশটির সামাজিক রীতিই। ক্লাবের কোচ ভিক্টর কুমিকভ তাই এতে অন্য কিছুর গন্ধ খুঁজতে নিষেধও করেছেন। তা করুন, তবে ভেড়াটাকে যে এই ম্যাচের কারণেই প্রাণ হারাতে হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এএফপি।