অন্য জগতের রদ্রিগেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বকাপের আঙিনায় তাঁর জাদু তো দেখছেনই। হামেস রদ্রিগেজের প্রতিভা কিন্তু শেষ নয় ফুটবলেই। কলম্বিয়ায় তিনি কিন্তু সবচেয়ে জনপ্রিয় মডেলদের একজন! ফুটবল-বিশ্ব না হয় তাঁকে ভালোভাবে চিনছে এই বিশ্বকাপে। কিন্তু কলম্বিয়া ‘নতুন ভালদেরামা’য় মোহিত বেশ কয়েক বছর ধরেই। দেখতেও দারুণ সুদর্শন। দেশটির বিজ্ঞাপন জগতে তাই রদ্রিগেজ বড় এক নাম। পানীয় থেকে শুরু করে শ্যাম্পু, টুথপেস্ট কিংবা ক্রীড়াসামগ্রী, অনেক পণ্যের গুণগান গাইতে দেখা যায় তাঁকে নিয়মিতই। বিজ্ঞাপন নির্মাতারা জানাচ্ছেন, ক্যামেরার সামনেও দারুণ স্বাচ্ছন্দ্য রদ্রিগেজ। ফুটবলের মতো অভিনয়প্রতিভাও বোধ হয় সহজাত! মেইল অনলাইন।