অন্য জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত বার ক্যাসিয়াসকে বোকা বানিয়ে চমৎকার সব গোল করেছেন মেসি! আবার বার্সেলোনা ফরোয়ার্ডের কত শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন ক্যাসিয়াস! মাঠে নেমে একজন অন্যজনকে তাই শত্রু ভাবতেই পারেন। তবে সেই শত্রুতা ভুলে এবার তাঁরা জুটি বেঁধেছেন একটি চিপসের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের মডেল মূলত মেসিই। তবে সেটার স্প্যানিশ সংস্করণে দেখা যাবে ক্যাসিয়াসকেও। ‘চরিত্র’টা কী, জানেন? লুকিয়ে মেসির প্যাকেট থেকে চিপস খেয়ে ফেলবেন ক্যাসিয়াস। ক্যাসিয়াস অবশ্য বিজ্ঞাপনচিত্রে ‘অতিথি মডেল’ হিসেবেও দারুণ অভিনয় করেছেন। আর এভাবে বিজ্ঞাপনে জুটি বাঁধতে পেরে আনন্দিত দুই ফুটবলারই। ওয়েবসাইট।