অন্য জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয়বারের মতো শুধু সিরি ‘আ’ জয়ই নয়, আরও বেশ কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে জুভেন্টাসকে। একটি রেকর্ড তো ভেঙে যাওয়া মোটামুটি নিশ্চিত। ইতালিয়ান লিগে শেষ তিন ম্যাচের একটি জিতলেই এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের নতুন রেকর্ড গড়বে জুভেন্টাস। ২০০৬-০৭ মৌসুমে ইন্টার মিলান জিতেছিল ৩০টি ম্যাচ, যেটি ছিল আগের রেকর্ড। পরশু সাসসুয়োলোকে হারিয়ে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন পিরলোরা। একই সঙ্গে সিরি আ’র ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের সেঞ্চুরিও করার সুযোগ জুভেন্টাসের সামনে। সেটির জন্য পরের তিন ম্যাচ থেকে জুভেন্টাসের দরকার ৭ পয়েন্ট।