প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইলে জেব্রেসেলাসিকে মনে আছে? ইথিওপিয়ার হয়ে দূরপাল্লার দৌড়ে দুবারই জিতেছিলেন অলিম্পিকের সোনা। সেই জেব্রেসেলাসি আবার আলোচনায় এসেছেন। রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সাবেক এই অ্যাথলেট। টুইটারে নিজেই জানিয়েছেন এই খবর, ‘আমার রাজনীতিতে আসা নিয়ে অনেক কথাই হচ্ছে। হ্যাঁ, আমি ২০১৫ সালে দেশের সংসদে থাকতে চাই।’ অনেক আগে থেকেই অবশ্য রাজনীতিতে যোগ দিতে চাইছিলেন জেব্রেসেলাসি। এখন ইচ্ছাটা জানিয়ে দিলেন প্রকাশ্যে। তিন বছর আগে অবসরের ঘোষণা দিলেও দৌড় এখনো থামাননি। এ বছরের এপ্রিলে বোমা হামলার শিকার বোস্টন ম্যারাথনেও তিনি দৌড়েছেন। এএফপি