প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় হিসেবে তিনি কতটা বড়, সবাই সেটা জানে। মানুষ হিসেবেও যে তিনি বড় সেটা আগেও দেখিয়েছেন, আরও একবার দেখালেন শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের বাই জেরবাই ওয়াদিয়া হাসপাতালকে ১০ লাখ রুপি দান করেছেন ভারত কিংবদন্তি ও তাঁর স্ত্রী অঞ্জলি। সেটা খরচ করা হবে হাসপাতালের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালনার যন্ত্র কিনতে। টেন্ডুলকারপত্নীর নামটা আলাদা করে বলার কারণ আছে। হাসপাতালের পরিচালক যশবন্ত আমেদকার তো অঞ্জলির দীক্ষাগুরুই। টেন্ডুলকার নিজেই জানাচ্ছেন, ‘আমার কাছে আচরেকার স্যার যেমন, ডা. আমেদকার অঞ্জলির কাছেও তেমন। অঞ্জলির ডাক্তার হওয়ার পেছনে তাঁর অবদান অনেক।’ রমাকান্ত আচরেকার টেন্ডুলকারের জন্য কী করেছেন, সেটা কে না জানে! ওয়েবসাইট।