অন্য দুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিক যেন রাশিয়ার জন্য দুর্ভোগের অন্য নাম হয়ে উঠছে। ডোপিংয়ের অভিযোগে অলিম্পিকে দেশটির অংশ নেওয়াই পড়ে গিয়েছিল প্রশ্নের মুখে। সেটিতে ইতিবাচক উত্তর নিয়ে রিওতে এলেও দুর্ভোগ যেন রাশিয়ার পিছুই ছাড়ছে না। নতুন দুর্ভোগ, উদ্বোধনী অনুষ্ঠান চলার সময়েই চুরি হয়েছে রাশিয়ার অলিম্পিক দলের সমর্থকদের অস্থায়ী ক্লাবে।
রাশিয়ান ক্লাবটির প্রধান আনাস্তাসিয়া গ্রিগোরিয়েভাই পরশু বলেছেন, ‘তিনটি ল্যাপটপ ও একটি ক্যামেরা চুরি হয়ে গেছে। পুলিশ ঘটনাটি দেখছে, তদন্তও চলছে। তবে যা-ই হোক, আমরা কাজ চালিয়ে যাব। আমাদের দরজাও সবার জন্য খোলা।’
গ্রিগোরিয়েভার আশা, ‘ছোট্ট’ এই ঝামেলা এড়িয়ে রুশ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে আসা সব অতিথির আতিথেয়তা ঠিকঠাক দিতে পারবে ক্লাবটি। আইএএনএস।