অন্য নিষেধাজ্ঞায় বার্সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিক্টর ভালদেস, কার্লোস পুয়োল চলে যাচ্ছেন এই মৌসুম শেষেই। সামনের মৌসুমে নতুন গোলরক্ষক, ডিফেন্ডার বার্সেলোনার না কিনলেই নয়। কিন্তু সেটা আর হচ্ছে না! ফিফা বার্সেলোনার খেলোয়াড় কেনাবেচার ওপর ১৪ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মানে, এই মৌসুমে তো বটেই, পরের মৌসুমেও কাউকে কিনতে পারবে না বার্সা। সেই সঙ্গে পাঁচ লাখ ডলারের বেশি জরিমানাও দিতে হচ্ছে। ফিফা জানিয়েছে, ১০ জন অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কেনার ক্ষেত্রে গুরুতর আইনভঙ্গের কারণেই এই নিষেধাজ্ঞা। এএফপি।