অন্য ফন গাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমুখো লোকটা সারাক্ষণ খস খস করে কী যেন লিখছেন। দল গোল পেলেও যেন বিকার নেই, তাঁর অখণ্ড মনোযোগ নোটবুকে। আবার হেরে গেলে মুখে হতাশার সামান্য আঁকিবুঁকি। ওল্ড ট্রাফোর্ডের ডাগ-আউটে লুই ফন গাল যেন অনুভূতিশূন্যই। অথচ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ঠিক তাঁর উল্টো। গোল হলে হাত ছুড়ে উল্লাস করছেন, হারলে হতাশায় মুখ ঢাকছেন। তবে ফন গালও একসময় ক্লপের মতোই ছিলেন। অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার? ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ১৯৯৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কী করেছিলেন মনে আছে? সেই সময়ের আয়াক্সের কোচ ওই ম্যাচের একটা মুহূর্তে হতাশায় কারাতে কিকই করে বসেছিলেন। একটুর জন্য লাথিটা চতুর্থ রেফারির গায়ে লাগেনি। এখন বয়স হয়ে গেছে, ডাগ-আউটে সেই উত্তেজনা আর দেখান না। মানুষ আসলে বদলে যায়। ইএসপিএন।