প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার একটু ভিন্ন ধাঁচের ফিফটি দেখল ব্রিসবেন। ফিফটিটা ৯ উইকেটের ব্যবধানে টেস্ট ম্যাচ জয়ের। টেস্ট ক্রিকেটে প্রথম দেশ হিসেবে ৯ উইকেটে জয়ের ফিফটি করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে কাছাকাছি আছে ইংল্যান্ড, দলটি ৪০ বার জিতেছে এই ব্যবধানে। ইংলিশদের পরেই ওয়েস্ট ইন্ডিজ, তারা জিতেছে ২৯ বার। ২০ বার জিতে পাকিস্তান আছেন তালিকার চারে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা (১৩), ভারত (৯), নিউজিল্যান্ড (৯) ও শ্রীলঙ্কা (৮) ৯ উইকেটে ম্যাচ জিতলেও বাংলাদেশ ও জিম্বাবুয়ে পারেনি একবারও। ৯ উইকেটের মতো ১০ উইকেটও সবচেয়ে বেশি জিতেছে অস্ট্রেলিয়া (২৮ বার)। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ (২২) সর্বশেষ এই ব্যবধানে জিতেছে ২০০২ সালে।