অন্য বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে কনকনে শীত। কাঁপতে কাঁপতে একজন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক ক্যাথরিন মেনার্ড। হঠাৎ মূর্ছা গিয়েছিলেন ওই রোগী, সেন্ট্রাল লন্ডনের হাসপাতালে নিয়ে যাওয়াটা সে জন্যই খুবই জরুরি। মেনার্ড বারবার হাতঘড়ি দেখছিলেন। এমন সময় সামনে একটা গাড়ি, যেটির চালককে কেমন যেন পরিচিত লাগছিল তাঁর। সবিস্ময়ে আবিষ্কার করলেন, ইনি তো ডেভিড বেকহাম! গল্পের শুরুটা আসলে এর পর। দুজনকে একটু অসহায় দাঁড়িয়ে থাকতে দেখে বেকহাম নিজেই গাড়ি থেকে নেমে এলেন। মেনার্ডের সঙ্গে এসে কথা বলেই চলে গেলেন আবার। ১০ মিনিট পর এলেন, হাতে এক কাপ করে কফি ও চা। ঠান্ডায় জমতে থাকা দুজনের জন্য সেটি কেমন উপহার হয়ে এল, সেটা বলে না দিলেও চলে! বিবিসি।