অন্য মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে তাঁর অগ্নিমূর্তি ও খিটখিটে রূপটাই দেখে এসেছে মানুষ। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো এবার তাঁর মনের কোমল দিকটাও দেখিয়ে দিলেন। ২০১০ সালে বিশ্বসেরা কোচের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত ফিফা-ব্যালন ডি’অর ট্রফিটি তিনি দান করে দিয়েছেন চ্যারিটি নিলামে তোলার জন্য! ওয়েবসাইট।ইন্টার মিলানকে ‘ট্রেবল’ জেতানোর স্বীকৃতি হিসেবে মরিনহো পেয়েছিলেন বর্ষসেরা কোচের এই পুরস্কার। এটি নিলামে উঠছে স্যার ববি রবসন ফাউন্ডেশন ও একই ধরনের আরেকটি সংস্থাকে আর্থিক সহায়তা দিতে। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে মরিনহো ইংলিশ কিংবদন্তি প্রয়াত স্যার ববি রবসনের সঙ্গেই প্রথম কাজ শুরু করেছিলেন। ১৯৯২ সালে পর্তুগালেরই ক্লাব স্পোর্টিং লিসবনে দোভাষী হিসেবে কাজ শুরুর পর মরিনহো রবসনের সঙ্গে কাজ করেছেন পোর্তো ও বার্সেলোনাতেও।মরিনহোর এই মহানুভবতায় প্রয়াত রবসনের পরিবার অভিভূত, ‘মিস্টার মরিনহোর এই উদারতায় আমাদের পুরো পরিবারই অভিভূত। আমরা রোমাঞ্চিত এবং তাঁর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ’—বলেছেন ববি রবসনের ছেলে মার্ক। নিলাম থেকে পাওয়া অর্থ জমা হবে স্যার ববি রবসন ফাউন্ডেশনের স্তন ক্যানসার তহবিলে।