অন্য রকম মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো, রিভালদো, রোনালদিনহে —তিনজনই ব্রাজিলিয়ান। তিনজনের গায়েই চড়েছে বার্সেলোনা-এসি মিলান দুই ক্লাবেরই জার্সি। বার্সাতেই তাঁরা আলো ছড়িয়েছেন, আর মিলান দেখেছে গোধূলিবেলা।
বার্সেলোনা-এসি মিলানের এই ‘অন্য রকম যোগসূত্র’ এখানেই শেষ নয়। ডাচ ডিফেন্ডার মাইকেল রেইজেগারকে দিয়ে শুরু, এরপর অনেক খেলোয়াড়ের গায়েই চড়েছে এই দুই ক্লাবের জার্সি। সাম্প্রতিকতম উদাহরণ বোজান কিরকিচ। গতবারই মিলানের জার্সি গায়ে বার্সাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন বোজান। তবে কিরকিচ এখনো কাগজে-কলমে বার্সার, মিলানে খেলেছিলেন ধারে।
মজার ব্যাপার, ব্রাজিলিয়ানরা ছাড়া ডাচদের সঙ্গেই যেন বেশি সখ্য দুই ক্লাবের। রেইজেগার তো ছিলেনই, পরে এডগার ডেভিডস, প্যাট্রিক ক্লুইভার্ট, মার্ক ফন বোমেলরা খেলেছেন দুই ক্লাবেই। তবে ফ্রাঙ্ক রাইকার্ডের ব্যাপারটা একটু অন্য রকম। ১৯৯০ সালে খেলোয়াড় হিসেবে মিলানকে এনে দিয়েছিলেন ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব। ১৬ বছর পর বার্সার হয়ে সেটি জিতেছিলেন কোচ হিসেবে। আরেকজনের নামও আসছে। ‘যাযাবর’ জ্লাতান ইব্রাহিমোভিচ। যিনি কিনা এই দুই ক্লাবের হয়েই জিতেছেন লিগ।
ওয়েবসাইট।