প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই কাজটা করেন তিনি। করছেন এবারও। শামসুর রহমান কম্বল নিয়ে হাজির হচ্ছেন দুস্থ শীতার্ত মানুষের পাশে। কাল সন্ধ্যায় প্রায় দুই শ কম্বল নিয়ে এই ক্রিকেটার গিয়েছিলেন হাইকোর্ট এলাকায়। তবে সব কম্বল সেখানেই বিতরণ করতে পারেননি। এ ধরনের কাজ করতে গেলে যা হয়, অনেকে প্রথমবার পাওয়া কম্বল লুকিয়ে দ্বিতীয়বার নিতে চাইলেন। দুস্থ না হয়েও হাত বাড়ালেন কেউ কেউ। পরে বাকি কম্বল নিয়ে শামসুর চলে গেলেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দিকে। প্রথম দিনেই এ রকম অভিজ্ঞতার পরও অবশ্য দমে যাননি তিনি। জানালেন, বিপিএলের বাকি টাকা পেলে আবারও কম্বল হাতে নামবেন পথে। তবে এবার আর সন্ধ্যায় নয়। গভীর রাতে পথে বেরিয়ে যাদের শীতে কষ্ট পেতে দেখবেন, তাদের গায়েই জড়িয়ে দেবেন কম্বল।