অন্য সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোনাথন ট্রট না পারলেও সেঞ্চুরি করে ফেলল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। কালকের ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচটি ছিল এই ভেন্যুর শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ১৯৮৬ সালের ৫ এপ্রিল যখন জন প্লেয়ার ত্রিদেশীয় টুর্নামেন্টের শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়, তখন এটির নাম ছিল খেত্তারামা স্টেডিয়াম। ওয়ানডে ম্যাচে কলম্বোর তৃতীয় এই ভেন্যুটি ছাড়া আর মাত্র তিনটি ভেন্যুতে এক শর বেশি ওয়ানডে ম্যাচ হয়েছে। ওয়ানডে ম্যাচ আয়োজনের ডাবল সেঞ্চুরি আছে শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের। ঠিক ২০০টি ম্যাচ হয়েছে এখানে। ১৩৮টি ম্যাচ নিয়ে দ্বিতীয় স্থানে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তৃতীয় স্থানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সেখানে হয়েছে ১৩২টি ম্যাচ। পাঁচে থাকা জিম্বাবুয়ের হারারের স্পোর্টস ক্লাব ৯৪টি ম্যাচ নিয়ে আছে সেঞ্চুরির খুব কাছে। এ তালিকার প্রথম ১০টি ভেন্যুর পাঁচটিই অস্ট্রেলিয়ার। বাংলাদেশে সবচেয়ে বেশি ৫৮টি ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়েছে ৪৮টি ম্যাচ।