প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল হারারেতে একটি সেঞ্চুরি পূর্ণ হয়েছে বাংলাদেশের। ওয়ানডে খেলোয়াড়ের সেঞ্চুরি। কাল অভিষেক হওয়া শুভাগত হোম বাংলাদেশের ১০০তম ওয়ানডে খেলোয়াড়। ফলে টেস্ট খেলুড়ে সব কটি দেশেরই ওয়ানডে খেলোয়াড়ের সেঞ্চুরি হয়ে গেল। ২৫০ ম্যাচেই ১০০ খেলোয়াড় ব্যবহার করেছে বাংলাদেশ। ওয়ানডে খেলা সবচেয়ে বেশি খেলোয়াড় হচ্ছে ইংল্যান্ডের। ২১৯ জন খেলেছেন ইংল্যান্ডের পক্ষে। অবশ্য ইংলিশরা ওয়ানডে খেলেছে ৫৬১টি। এর পরই আছে ভারতের নাম। ৭৭৮ ম্যাচে ১৯০ জন প্রতিনিধিত্ব করেছেন ভারতের। তিনে অস্ট্রেলিয়া, ১৮৮ জন খেলেছেন তাদের হয়ে। এরপর যথাক্রমে পাকিস্তান (১৮৫), নিউজিল্যান্ড (১৬৪), ওয়েস্ট ইন্ডিজ (১৬০), শ্রীলঙ্কা (১৪৭), জিম্বাবুয়ে (১১১) ও দক্ষিণ আফ্রিকার (১০২) নাম। সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলোয়াড় কানাডার। মাত্র ৬৮ ম্যাচেই ৭৬ জন খেলেছেন কানাডার পক্ষে।