অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফির সমাধানক্রীড়া প্রতিবেদক  চুল পড়া ঠেকাতে হাজারটা ওষুধ বাজারে পাওয়া যায়। মাশরাফির সেসবে ভরসা নেই। চুল পড়ে মাথার মাঝখানে একটা ‘স্টেডিয়াম’ বের হয়ে যাওয়া ঠেকাতে তাঁর বেছে নেওয়া ভিন্ন পন্থাটা ছবিতেই পরিষ্কার—অনুশীলন ক্যাপের ঊর্ধ্বাংশটা কেটে ফেলেছেন এভাবেই। কাল একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বললেন, ‘চুল পড়ে মাথা খালি হয়ে যাচ্ছে। ক্যাপ পরে থাকলে ঘামে চুলের গোড়া নরম হয়ে যায় বলেই এই দশা। সে জন্যই ক্যাপ কেটে ফেলেছি। এখন মাথায় বাতাস ঢুকবে।’ এতে জাতীয় দলের স্পনসর সাহারারও মনঃক্ষুণ্ন হওয়ার কিছু দেখছেন না এই পেসার, ‘সাহারার নামটা তো আর কাটিনি!’অন্য চেষ্টাচ্যাম্পিয়নস লিগের প্লে-অফের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী সেল্টিক। কাল রাতে শাখতার কারাগান্ডি জিতে থাকলে সেটি অঘটনই হয়েছে। কাজাখস্তানের এই ক্লাব জেতার জন্য কিন্তু চেষ্টার কম করেনি। কী করেছে, শুনবেন? দলের সৌভাগ্য কামনা করে পরশু আস্তানার স্টেডিয়ামের পাশে আস্ত একটা ভেড়াই উৎসর্গ করেছে স্রষ্টাকে! এমনিতে কাজাখস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কোনো উপলক্ষের আগে ভেড়া কোরবানি দেওয়াটা দেশটির সামাজিক রীতিই। ক্লাবের কোচ ভিক্টর কুমিকভ তাই এতে অন্য কিছুর গন্ধ খুঁজতে নিষেধও করেছেন। তা করুন, তবে ভেড়াটাকে যে এই ম্যাচের কারণেই প্রাণ হারাতে হলো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এএফপি।সুগারপোভাপণ্যের বিজ্ঞাপনে তারকারা কত কিছু করেন। নাচেন, হাসেন, মিষ্টি করে কথা বলেন। কখনো গানও গাইতে হয়। মারিয়া শারাপোভা নিজের নামই বদলে ফেলছেন! নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগারপোভার প্রচারের জন্য দুই সপ্তাহের জন্য নিজের পদবি পাল্টে ‘সুগারপোভা’ করতে চান রুশ টেনিস তারকা। ইউএস ওপেন চলার সময় দুই সপ্তাহ তাঁর নাম যেন শারাপোভার বদলে ‘সুগারপোভা’ বলা ও লেখা হয়, এ জন্য আবেদনও করেছেন ফ্লোরিডা সুপ্রিম কোর্টে! অবশ্য কোর্টের অনুমতি মিললেই হবে না, ইউএস ওপেন আয়োজকদের অনুমোদনও লাগবে। সেটি মিলে গেলে সুগারপোভা যে মারমার কাটকাট বিকোবে, তা আর বলতে হয়! ওয়েবসাইট।