অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলুদের জয়রংটা ক্যাঁটকেঁটে হলুদ। সিগনাল ইদুনা পার্কে খেলা হলেই ছড়িয়ে পড়ে হলুদের উচ্ছ্বাস। মাঠে হলুদ জার্সি, গ্যালারিও রাঙানো হলুদ রঙে। বরুশিয়া ডর্টমুন্ডের সেই হলুদ জার্সিরই জিত হলো আবার। না, কোনো শিরোপা জেতেনি ডর্টমুন্ড। এই মৌসুমে বায়ার্নকে টেক্কা দিতে পারবে কি না, সেটাও এখনই বলা মুশকিল। তবে একটা জায়গায় এর মধ্যেই বায়ার্নকে হারিয়ে দিয়েছে ডর্টমুন্ড। ডুসেলডর্ফ ফ্যাশন ডিজাইন ইউনিভার্সিটির বিচারে ক্লাবটির জার্সি জার্মানির সেরা নির্বাচিত হয়েছে। শুধু দৃষ্টিনন্দন বলেই নয়, গুণগত মান বিচারেও। বায়ার্নের জার্সি কত নম্বর, শুনবেন? ১১! ওয়েবসাইট। এত দূর গিয়েও...মাত্র ৮ মিনিটের ফুটবল খেলতে পাড়ি দিতে হয়েছে ৯০০ কিলোমিটার। পেরুর দক্ষিণাঞ্চলের শহর আরেকিপায় গিয়ে মাঠে নেমেছেন সাবেক ক্লাবের জার্সি গায়ে। মজার ব্যাপার, জাহিরসিনো বেলন বলে পা-ও ছোঁয়াতে পারেননি। পাছে চোটে পড়েন, এই ভয়ে সঙ্গে সঙ্গেই তাঁকে তুলে নেওয়া হয়। এই স্ট্রাইকার এখন অবশ্য খেলেন ইউনিয়ন কমার্সিওতে। কিন্তু ২১ জুলাই পরিত্যক্ত ইউনিভার্সিতারিও-মেলগার ম্যাচটি খেলতে না গিয়ে পারেননি। ডাক পড়েছিল ইউনিভার্সিতারিওর। ওই ম্যাচটি ২-২ অবস্থায় ৮২ মিনিটে পণ্ড হয়ে যায় মেলগারের খেলোয়াড়-স্টাফদের হামলায়। পেরুভিয়ান চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী আগের দলে ছিলেন বলে লাইনআপ ঠিক রাখার স্বার্থেই বেলনের মাঠে নামা। রয়টার্স।