অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জার্সি!তিনি কি আসছেন, এই প্রশ্নের চেয়ে কখন আসছেন, এই প্রশ্নটা তোলাই এখন সংগত। রিয়াল মাদ্রিদ যে এরই মধ্যে গ্যারেথ বেলের জার্সিও বিক্রি করা শুরু করে দিয়েছে! পরশু সবার চক্ষু চড়কগাছ, বেলের আসটা এখন চূড়ান্ত হয়নি, আর রিয়ালের ওয়েবসাইটে কিনা পাওয়া যাচ্ছে তাঁর জার্সি! বেশিক্ষণ পাওয়া যায়নি, দ্রুতই জার্সিটা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু মার্কা, এএস পত্রিকা ততক্ষণে এটা নিয়ে খবরই করে ফেলেছে। পরে অবশ্য রিয়াল ব্যাখ্যা করেছে কাজটা স্পনসর অ্যাডিডাসের, তাদের নয়। যাই হোক, জার্সি যখন বিক্রি হয়েছে, ‘বেল’ বাজল বলে! এএফপি।আরও বিপত্তি?আর্সেন ওয়েঙ্গার এবার গ্যালারিতে কত যে ক্ষোভের প্ল্যাকার্ড দেখেন! দলবদলের মৌসুমে বাজছে বিদায়ের রাগিণী, কিন্তু আর্সেনালের সওদার খাতা প্রায় ফাঁকা। মুফতে পাওয়া ইয়াইয়া সানোগোকে না পেলে ওটা শূন্যই থাকত। সঙ্গে যোগ হয়েছে চোটাঘাত আর নিষেধাজ্ঞার খড়্গ। একাদশ সাজাতেই আর্সেনাল কোচের জেরবার অবস্থা। কোথায় নতুন খেলোয়াড় কিনবেন তা না, এখন শোনা যাচ্ছে লুকাস পোডলস্কিও ক্লাব ছাড়তে পারেন। এক মৌসুম ইংল্যান্ডে কাটিয়েই এই উইঙ্গার ফিরে যেতে পারেন জার্মানিতে। তবে পাকাপাকি নয়, ধারে, শালকেতে। পোডলস্কি যদি চলেই যান, তাহলে ওয়েঙ্গারের ওপর সমর্থকদের ক্ষোভ কেমন হবে, ভাবুন! এএফপি।শিক্ষিত-অশিক্ষিতজিওফ বয়কটও খেপে গেছেন। ঘণ্টায় ১৫ ওভার করে বল করার নিয়ম, অথচ দ্বিতীয় দিন চা-বিরতির পর ৬৪ মিনিটে ইংল্যান্ড বল করল ১১.৫ ওভার! সাবেক ইংল্যান্ড অধিনায়ক তাই সোজাসাপ্টাই বলে দিলেন, ‘এটা অখেলোয়াড়সুলভ।’ দায়টা যাঁর বেশি সেই অ্যালিস্টার কুক কিছু বলেননি। কিন্তু জবাব দিলেন ইংল্যান্ডের বোলিং কোচ ডেভিড সেকার। ভেজা আউটফিল্ডের কারণে বল করার আগে মুছে নিতে হচ্ছিল। ‘শিক্ষিত’ দর্শকেরা ব্যাপারটা ঠিকই বুঝেছেন। না বুঝে কথা বলছেন বাকিরা, মানে অশিক্ষিতরা! কথাটা সরাসরি বয়কটকে বলেননি। কিন্তু মাঠে হোক অথবা টেলিভিশনের সামনে, বয়কটও এ টেস্টের একজন দর্শক! এএফপি।