অন্যকলাম
র্যাকেট-কথনসময়টা বড্ড খারাপ যাচ্ছিল। রজার ফেদেরারের উইম্বলডন শেষ হয়ে যায় দ্বিতীয় রাউন্ডেই। র্যাকেট বদলে ভাগ্য বদলানো যায় কি না দেখতে চেয়েছিলেন। সে জন্যই খেলতে শুরু করেছিলেন আগেরটার চেয়ে বড় র্যাকেটে। কিন্তু কাজ তো হলো না। নতুন র্যাকেট নিয়ে হামবুর্গে তা-ও সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন, স্টাডে তো হারলেন প্রথম ম্যাচেই। গত সপ্তাহে সিনসিনাটির কোয়ার্টার ফাইনালে হেরে যান চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের কাছে। নামতে নামতে এখন তিনি র্যাঙ্কিংয়ের সাতে। ফেদেরার তাই ইউএস ওপেনের আগে ফিরে যাচ্ছেন পুরোনো র্যাকেটেই। দেখা যাক, ভাগ্য কী লিখে রেখেছে! ওয়েবসাইট। শত্রুর প্রার্থনাক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গ্রানাডার নাম বলুন, ফরসা মুখটা সঙ্গে সঙ্গেই কালো হয়ে যেতে পারে! সর্বশেষ স্মৃতিটা রোনালদোকে হয়তো তাড়া করেই ফেরে। কী এমন ঘটেছিল রিয়াল স্ট্রাইকারের ক্ষেত্রে? লাল কার্ড দেখেছিলেন, নাকি নিশ্চিত গোল মিস করেছিলেন? না, রোনালদো হেড করে দর্শনীয় একটা গোল করেছিলেন, তবে সেটা নিজেদের জালে। আগামীকাল আবার মুখোমুখি দুই দল। গ্রানাডার ইউসেফ এল আরাবির প্রার্থনা, রোনালদো আবার যেন সেই কাণ্ডের পুনরাবৃত্তি করেন। কিন্তু এল আরাবি কি জানেন না, ভুল থেকে শিক্ষা নেওয়া রোনালদো কতটা ভয়ংকর? ওয়েবসাইট।