অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই পথবাবা শুধু সেলিব্রিটিই নন, রমণীমোহনও। বাবার জিনের কিছু পেলে বাবার পথে পা পড়ার কথা ছেলেরও! ব্রুকলিন বেকহাম প্রেম করছে—এই খবরে তাই বিস্ময়ের কিছু নেই। তবে বয়সটা জানলে একটু ধন্দে পড়ে যেতে পারেন। সবে যে ১৪ চলছে ডেভিড বেকহামের জ্যেষ্ঠ পুত্রের! প্রেমিকার নাম অজ্ঞাত, শুধু জানা গেছে মেয়ে নাকি অভিজাত বংশীয়। প্রেমের বীজটা যুক্তরাষ্ট্রেই বোপিত, তবে সেটি পল্লবিত হয়েছে বেকহাম পরিবার ইংল্যান্ডে ফেরার পর। তা ছেলে প্রেম করছে, মা-বাবার কী প্রতিক্রিয়া? জানা গেছে, বেকহাম-দম্পতি নাকি দারুণ আনন্দিত! ওয়েবসাইট। পার্সির বাবাপুরোনো খবরের কাগজ আর সাময়িকী কিনে নেন সের দরে। সেই কাগজ দিয়ে পরে গড়েন পুতুল, কখনো বাড়ি, কখনোবা একটা আস্ত স্টেডিয়াম। কাগজ দিয়ে কারুকার্য করা এই শিল্পীর নাম বব ফন পার্সি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রবিন ফন পার্সির বাবা। হল্যান্ডের বেশ নামকরা এই শিল্পী এবার তাঁর শিল্পকর্মের প্রদর্শনী করবেন ছেলের ক্লাবের শহর ম্যানচেস্টারে। ইউনাইটেড সমর্থকদের ফুটবল প্রেম আর উচ্ছ্বাসে মুগ্ধ ববের শিল্পীমন। প্রদর্শনীর বেশির ভাগ শিল্পকর্মই তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। ছেলে তো ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের মন জয় করেছেন আগেই, এবার বাবাও। ওয়েবসাইট।টাইসনের সুমতিমদ আর মাদক ছাড়া টানা ছয়টা দিন পার করে দিলেন মাইক টাইসন। বেশ গর্ব করেই বলে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। মদ আর নারীই যাঁর কাছে সব, ৩০ কোটি ডলার আয়ের সবটাই যিনি ঢেলেছেন বিপথে, তাঁর জন্য এতগুলো দিন নিরাসক্ত কাটিয়ে দেওয়াটা বিস্ময়করই! তা টাইসনের হঠাৎ এমন সুমতি কেন? ৪৭ বছর বয়সী টাইসন জীবনটা বদলে ফেলে নির্ঝঞ্ঝাট-সংযমী জীবন কাটাতে চান। তিনি মরতে চান না। নিজেই নিজের চোখে ‘দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ’ টাইসন ভালো মানুষ হতে পারবেন? ওয়েবসাইট।