অন্যকলাম
মগজধোলাইসমর্থকেরা ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আর্সেন ওয়েঙ্গার তাঁদের খুব একটা দোষ দেখেন না। যত দোষ সংবাদমাধ্যমের। সংবাদমাধ্যমই তাঁদের ‘মগজধোলাই’ করেছে। তা না হলে, আর্সেনাল কোচের স্থির বিশ্বাস, সমর্থকেরা তাঁর প্রতি এত অসহিষ্ণু হয়ে উঠত না। সাফল্যখরা অনেক বছর ধরেই, নতুন কোনো বড় খেলোয়াড় কেনা হয় না। তার পরও আর্সেনাল গত মার্চের পর মাত্র একটা ম্যাচে হেরেছে। ওয়েঙ্গার এটি মনে করিয়ে দিয়েছেন বিশেষভাবে। গলায় গলায় ভাব না থাক, এ রকমভাবে আগে কখনো সংবাদমাধ্যমকে দুষেননি ওয়েঙ্গার। সংবাদমাধ্যম কি তাঁর মহাশত্রু হয়ে উঠতে যাচ্ছে? ওয়েবসাইট। অন্য গেইলমাঠে অভিনব সব উদ্যাপন করেন। তাঁর গ্যাংনাম স্টাইলের সেই নাচটা তো ক্রিকেট মাঠে নৈমিত্তিকই হয়ে উঠেছিল একসময়! নাচটা যে ভালোই জানেন, সেটা ক্রিস গেইলের দেখানো হয়ে গেছে। এবার মিউজিক ভিডিওতে কেমন করেন, সেটাও দেখবে সবাই। এ আর রহমানের সুরে জনপ্রিয় ‘হাম্মা, হাম্মার’ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন গেইল। এটা অবশ্য বাণিজ্যিক উদ্দেশ্যে। এ মাসের শেষেই নতুন বেশে গেইলকে দেখা যাবে। গত মে মাসে আইপিএল খেলতে ভারতে এসেছিলেন। সে সময়ই ৩০ সেকেন্ডের এই ভিডিওর চিত্রায়ণ হয়। ভিডিওতে গেইল ‘হাম্মা, হাম্মা’ লাইনটাই বারবার গাইবেন! ওয়েবসাইট।আনন্দের আতিশয্যে... জয়ের আনন্দে মানুষ কত কিছুই করে। তাই বলে দল বেঁধে মূত্রবিসর্জন! একটু বাড়াবাড়িই হয়ে গেল বোধ হয়। কাজটা করেছেন অ্যাশেজজয়ী ইংল্যান্ড ক্রিকেটাররা। তা-ও আবার একেবারে ওভালের মাঠেই! এই ‘কীর্তির’ খবরটি দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। টানা তিনবার অ্যাশেজ জেতার পর মাঠে বসেই বিয়ার খেয়ে ফুর্তিতে মেতেছিল অ্যালিস্টার কুকের দল। ম্যাট প্রায়র সেটার একটি ছবি টুইটারে পোস্টও করেন। কিন্তু এর খানিক পর নাকি রাতের আঁধারে মাঠে মূত্রত্যাগ করেছেন কেভিন পিটারসেন, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডরা। সে সময় গ্রাউন্ডসম্যানসহ অন্যরাও সাক্ষী ছিলেন এই ‘সমবেত জলবিয়োগের’। ওয়েবসাইট।