অন্যকলাম
চুলের বাহারকাঠমান্ডু থেকে প্রতিনিধি এই মাত্র মালদ্বীপ দল হোটেলে চেকইন করল। একজনের দিকে বারবার চোখ গেল—মোহাম্মদ আরিফ। মালদ্বীপের এই ডিফেন্ডারের চুলগুলো ইয়া বড় বড়! ওই চুলের জটা মনে করিয়ে দিচ্ছিল হল্যান্ডের সাবেক মিডফিল্ডার এডগার ডাভিডসকে। আরও পেছনে তাকালে আলতোবেলির কথাও মনে আসবে কারও কারও। ১৯৮২ বিশ্বকাপ জিতে তবেই নিজের লম্বা দাড়ি কেটেছিলেন ইতালিয়ান তারকা। মালদ্বীপের মোহাম্মদ আরিফেরও তেমন একটা স্বপ্ন আছে। ‘সাফ জিতলে চুলগুলো কেটে ফেলব’, বলার সময় হেসেই খুন ছিপছিপে গড়নের তরুণ। কী বলবেন, কুসংস্কার? হ্যাঁ, তাই তো...। ভক্ত বটে!নিজের দেশের খেলা, কিন্তু দূরদেশে বসে তাঁকে হতাশায় কামড়াতে হচ্ছে নখ। টিভিতেও যখন খেলাটা দেখা অনিশ্চিত তখন হা-হুতাশ করা ছাড়া উপায় কী? কিন্তু ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই দেখালেন ডেভিড ফিনি। মাতৃভূমি আয়ারল্যান্ডের খেলা দেখার জন্য টিভি স্বত্ব কিনে বসেছেন এই ভদ্রলোক। বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের মুখোমুখি আয়ারল্যান্ড। কিন্তু টিভি স্বত্বের জটিলতায় অস্ট্রেলিয়ায় সেটা দেখা যাবে কি না, সেটা অনিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ায় অভিবাসী ফিনি তাই নিজেই জার্মান মিডিয়া কোম্পানি কেনতারোর কাছে প্রচারস্বত্ব কেনার আবেদন করেন। সেটা মঞ্জুর হয়েছে। এখন বাসায় বসেই আয়েশ করে ম্যাচটা দেখতে পারবেন ফিনি! রয়টার্স।আরেকটু হলেই...ম্যাচ শুরু হতে খুব দেরি নেই। যুক্তরাষ্ট্রের টিম স্মাইজেক হোটেল থেকে বেরিয়ে পড়লেন নিজের ব্যাগ নিয়ে। গন্তব্য ফ্লাশিং মিডো। হাইওয়েতে ছুটে চলল তাঁর মার্সিডিজ। হঠাৎ করেই শ্লথ হতে থাকল গাড়ির গতি। খানিক পর ঠায় দাঁড়িয়ে পড়ল। হতভম্ব স্মাইজেক ফুয়েল মিটারের দিকে তাকিয়ে দেখলেন একরত্তি পেট্রলও নেই! এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা না মিস হয়ে যায়! ভাগ্য ভালো, ওই সময় একজন টুর্নামেন্টকর্মী সেদিক দিয়েই যাচ্ছিলেন। তাঁর গাড়িতে সওয়ার হয়েই ম্যাচটা ধরতে পারেন স্মাইজেক এবং এত হ্যাপা পোহানোর পরও ম্যাচটা জিতেছেন! এএফপি।