অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধঅপমানের প্রতিশোধটা কী দারুণভাবেই না নিলেন ড্যান ইভানস! গত বছর মায়ামিতে অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিকের সঙ্গে অনুশীলন করতে গিয়েছিলেন এই ব্রিটিশ। কিন্তু ‘তোমার সঙ্গে অনুশীলন করবে টমিক! তুমি তার সঙ্গে অনুশীলন করার যথেষ্ট যোগ্য নও’ বলে ইভানসকে একরকম ঘাড় ধাক্কা দিয়েই তাড়িয়ে দিয়েছিলেন টমিকের বাবা। টমিকই নাকি বাবাকে পাঠিয়েছিলেন। পরশু এক বছর আগের সেই অপমানের মোক্ষম শোধ তুলেছেন ইভানস, ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে তাঁকে হারিয়ে! ৬-১, ৩-৬, ৬-৭ (৪/৭), ৩-৬ গেমে হারটি নিশ্চয়ই টমিককে এই শিক্ষাটাও দিয়েছে—অহংকার পতনের মূল। এএফপি।‘রকস্টার’ ব্রড!ড্যারেন লেম্যান চেয়েছিলেন উচিত শিক্ষা দিতে। কিন্তু স্টুয়ার্ট ব্রড উল্টো হয়ে গেলেন রকস্টার! অন্তত তাঁর নিজের দাবি এটাই। লেম্যান জরিমানা গুনে ক্ষমা চাইলেও ব্রড-লেম্যান কেচ্ছা যেন মাটিচাপা পড়ছেই না। ব্রডকে যেমন আবারও শুনতে হলো সামনের অ্যাশেজে অস্ট্রেলিয়া যেতে খানিকটা ভয় কাজ করবে কি না। শুনে তো ব্রড হেসেই খুন। অস্বস্তি তো বহুদূর, এমন ‘বড় কোনো নাম’ পেছনে লাগলে নাকি নিজেকে রকস্টার মনে হয় তাঁর! আরও অনুপ্রাণিত হন পারফর্ম করতে। ব্রডের দাবি যদি সত্যি হয়, আখেরে তো দলের বিপদই ডেকে এনেছেন লেম্যান! ওয়েবসাইট।মরিনহোর কার্টুনপর্তুগালের এক অখ্যাত কিশোর। পাড়াগাঁয়ের ফুটবল ম্যাচে খেলতে গিয়ে নজরে পড়লেন হোসে মরিনহোর। সেই কিশোরকে সেখান থেকে তুলে এনে একসময় বিশ্বসেরা ফুটবলার হিসেবে তৈরি করেন মরিনহো। নাহ্, সত্যি নয়। বাচ্চাদের জন্য তৈরি একটি কার্টুনের গল্প। ‘হোসে মরিনহো অ্যান্ড দ্য স্পেশাল ওয়ানস’ নামে কার্টুনটির প্রথম পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং চেলসি কোচ। বলেছেন, এ কার্টুন দেখে শিশুরা একই সঙ্গে আনন্দ ও শিক্ষা দুটোই পাবে। কার্টুন সফল হলে নাকি মরিনহোর নামে বের হবে একটা মোবাইল অ্যাপ্লিকেশনও। ওয়েবসাইট।