অন্যকলাম
কিমের সংকট১৯৬৬ বিশ্বকাপের রূপকথার পুনরাবৃত্তি করতে চেয়েছিল তারা। শুরুটা হয়েছিল ব্রাজিলের মতো দলকে কোণঠাসা করে। আর শেষ হয়েছিল তিন ম্যাচে এক ডজন গোল হজম করে! এর মধ্যে এক পর্তুগাল ম্যাচেই ৭ গোল। কোচ কিম জং হুনের খারাপ পরিণতিটাই অনুমেয় ছিল। কিন্তু পরিস্থিতি গড়াচ্ছে এক অপ্রত্যাশিত বাঁকে। বেচারা কোচ ছাঁটাই তো হয়েছেনই, বলির পাঁঠা হয়ে এরই মধ্যে সমাজতান্ত্রিক দেশটির পার্টির সদস্যপদ হারিয়েছেন। শাস্তি হিসেবে ১৪ দিন নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে হবে। এখানেই শেষ নয়, কিমের জীবনই নাকি এখন সংকটাপন্ন। মেরেও ফেলা হতে পারে তাঁকে! এমনিতে উত্তর কোরিয়া নিয়ে পশ্চিমা মিডিয়ার নানা অপপ্রচার আছে। এটা তেমনই একটা খবর হলেই ভালো। ওয়েবসাইট। পল বিজ্ঞাপনেভবিষ্যদ্বাণী আর করবে না সে তো আগেই বলে দিয়েছে। তাই বলে পল মহাশয় কিন্তু একদম বেকার বসে নেই। বিশ্বকাপে মহাতারকা বনে যাওয়া এই অক্টোপাস এবার হাজির বিজ্ঞাপনে। এরই মধ্যে জার্মান সুপার মার্কেট চেন রেওইর ওই বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাবে, পল তার সেই পরিচিত স্বচ্ছ বাক্সের মধ্য থেকে ঝিনুক তুলে নিচ্ছে। শুধু এই বিজ্ঞাপনই নয়, এ রকম আরও ১৬০টি ‘অফার’ আছে পলের! এর মধ্যে আছে বই লেখাও। ইংল্যান্ডের ২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের পক্ষে প্রচারণা গড়ে তুলতে পল সাঁতরাবে ডেভিড বেকহামের পাশাপাশি। এসব করে পলের আয় নিশ্চয়ই ভালো হচ্ছে। অঙ্কটা জানানো হয়নি। আয়ের পুরোটাই ব্যয় হবে দাতব্য কাজে। ওয়েবসাইট। এসি/ডিসি দাওয়াইইংলিশ বোলাররা শান দিচ্ছেন সুইং বোলিংয়ে। অ্যাশেজ প্রস্তুতিতে বসে নেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও। তাঁদের মূল অস্ত্র এসি/ডিসি। এসি/ডিসি? এ আবার কোন মারণাস্ত্র! এসি/ডিসি আসলে একটা রক ব্যান্ডের নাম। অস্ট্রেলিয়ার এই ব্যান্ডের গান শুনেই অ্যাশেজ প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। হার্ডরক আর হেভি মেটাল ধরনের গান করে এসি/ডিসি। ওই চেঁচামেচির মধ্যে অনুশীলন করতে বাড়তি মনোযোগ দিতে হয়। স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ মানেই ভালো ফলাফল। এ কারণে ইংলিশদের ইনডোরে সারাক্ষণ বাজানো হচ্ছে ওই ব্যান্ডের গান। পন্টিংরা এবার স্লেজিংয়ে ক্ষান্ত দিতে পারেন। ওয়েবসাইট।