অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহো আবারবলা যত সহজ, করা ততটাই কঠিন। এই যে রোজ রোজ রেফারিদের পিণ্ডি চটকান, হোসে মরিনহোকে এক দিন মাঠে রেফারির ভূমিকায় নামিয়ে দেওয়া উচিত। তখন দেখা যাবে, তিনি কেমন করেন? একদমই জঘন্য! মরিনহো নিজেই বলছেন, ‘আমি হতাম একদমই জঘন্য এক রেফারি।’ রিয়াল কোচের এই উপলব্ধি হয়েছে পরশু কাপে লাল কার্ড দেখার পর। তাতে অবশ্য রেফারি হোসে রোমেরোর সমালোচনা করতে কসুর করেননি। ‘আমি রেফারি ভালো না খারাপ সেদিকে তাকাই না, তাকাই পরিসংখ্যানের দিকে। উনি ৫০টির মতো ম্যাচে ২৫০টিরও বেশি হলুদ কার্ড দেখিয়েছেন। প্রতি ম্যাচে ছয়টি হলুদ কার্ড। গত ম্যাচেও ১০ জন খেলোয়াড়কে বুক করেছেন’—‘স্পেশাল ওয়ান’ যেন বলতে চাইছেন, কার্ড দেখানোটাই রোমেরোর স্বভাব! ওয়েবসাইট। আস্থার সংকটঅভিভাবক হিসেবে কত নম্বর পাবে আইসিসি? প্রশ্নটা উঠছে টিম মের একটি মন্তব্যের পর। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার প্রধান বলেছেন, আইসিসির ওপর আস্থার সংকট আছে ক্রিকেটারদের। জুলকারনাইন হায়দার কেন দল বা আইসিসিকে না জানিয়ে পালিয়ে গেলেন, সেটার ব্যাখ্যা এরই মধ্যে খুঁজে পাচ্ছেন টিম মে, ‘অনেক খেলোয়াড়ই দুর্নীতির ব্যাপারে আইসিসিকে জানাতে দ্বিধায় ভোগে। কারণ তারা মনে করে, এ ব্যাপারে গোপনীয়তা ঠিক রক্ষা করা হবে না।’ অতীতের উদাহরণ টেনে মে বলেছেন, এর আগে অনেকবারই আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানানোর পর সব খবর কীভাবে যেন ফাঁস হয়ে গেছে মিডিয়ায়। ওয়েবসাইট।সতর্কতাখেলা বাদ দিয়ে খেলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সাম্প্রতিক সময়ে হয়েছে দুটো বিষয় নিয়ে। এক নম্বরে ভুভুজেলা, দুইয়ে ম্যাচ পাতানো। আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে এই দুইয়ের আছর যেন না লাগে, আগে থেকেই সাবধানী সবাই। এরই মধ্যে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার আগে পাকিস্তান ক্রিকেট দলকে পইপই করে বলা হয়েছে, কাউকে সন্দেহভাজন মনে হলেই যেন সঙ্গে সঙ্গে দলের কর্মকর্তাদের জানানো হয়। ওদিকে আয়োজক চীনও সতর্ক, যেন ভুভুজেলার অনুপ্রবেশ না ঘটে এশিয়ান গেমসে। এএফপি।