অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলে কে?ভারত-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর টাই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টিম ব্রেসনান! অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। খেলা শেষে সবাই দেখেছেন, অসাধারণ এক সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। টিম ব্রেসনানকে তাহলে পুরস্কার দিল কে? দিয়েছেন তাঁরই সতীর্থ ইয়ান বেল। রান-বন্যার মাঝেও শচীন টেন্ডুলকারের বিপক্ষে একটি মেডেন ওভার করেছেন ব্রেসনান। শেষ দিকে ৪ বলে ৩ উইকেটসহ ম্যাচে ৫ উইকেট নেন এই পেসার, তাই ভারতের রানের চাকা আটকে যায় ৩৩৮ রানে। ব্যাটিং-স্বর্গে এমন বোলিং করায় ব্রেসনানকেই ম্যাচসেরা মনে করছেন বেল যিনি নিজে স্ট্রাউসের সঙ্গে ১৭০ রানের জুটি গড়ে রেখেছেন বিরাট অবদান। ওয়েবসাইট। শেভ অর ডাই!কামাও নয়তো মরো! সেকি, কার এত চুলবিদ্বেষ! কে সেই মূর্খ, যে জানে না, ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলোর একজনের ছিল ইয়া লম্বা দাড়ি। না, আসল বিষয় সেটি নয়। এখানে ‘ডাই’ মানে মরনের কথা হচ্ছে না। এই ‘ডাই’ মানে রং করা। আজ বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। এই ম্যাচ উপলক্ষে বিশেষ দাতব্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘শেভ অর ডাই’ শিরোনামের এই কর্মসূচির উদ্যোক্তা আইরিশ ক্যানসার সোসাইটি। দাতব্য প্রতিষ্ঠানটি ১০ লাখ ইউরো সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কাল আইরিশ ক্রিকেটাররা অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। ট্রেন্ট জনস্টন, আন্দ্রে বোথা, জন মুনি এবং কোচ ফিল সিমন্সদের মতো ন্যাড়া মাথার সদস্যরা চুল-দাড়ি কেটে ফেলেছেন। অন্যরা চুলে লাগিয়েছেন সবুজ রং। ওয়েবসাইট। মতবদলএই ক্যারিয়ারে সবচেয়ে বেশি যন্ত্রণা তাঁকে দিয়েছে অস্ট্রেলীয়রাই। অস্ট্রেলীয় আম্পায়ার, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকদের ব্যঙ্গবিদ্রূপ সইতে হয়েছে তাঁকে। সেই মুত্তিয়া মুরালিধরন স্পিন কোচ হিসেবে অস্ট্রেলীয় তরুণদের শেখাবেন—খবর এসেছিল এ রকমই। খবরটা নজরও কেড়েছিল খুব। তবে মুরালিধরন আগামী জুনে ব্রিসবেনের ওই নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। অস্ট্রেলীয়দের প্রতি রাগ বা অভিমানের কারণে যে মুরালি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটা এমন নয়। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি তখন টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকবেন। মুরালির ম্যানেজার বলেছেন, ‘যেতে পারলে তিনি খুশিই হতেন। কিন্তু আইপিএলের দল কোচি আর কাউন্টির গ্লুস্টারশায়ারের হয়ে খেলবেন বলে আগেই কথা দিয়ে রেখেছেন।’ ওয়েবসাইট।