অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায় আর্সেনালসেদিন বার্সেলোনার কাছে হেরেছে তো কী হয়েছে! আর্সেনাল তো একটা রেকর্ডও করে ফেলেছে। যে রেকর্ড আর কারও নেই! কী সেই রেকর্ড? গোলে একটি শটও না নেওয়া। ২০০৩ সাল থেকে চ্যাম্পিয়নস লিগের সব রেকর্ড রাখছে ওকটা। ‘২০০৩-০৪ মৌসুম থেকে এখন পর্যন্ত ৯৮১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ১৯৬২টি দল। এর মধ্যে আর্সেনালই প্রথম দল, যারা প্রতিপক্ষের গোলে কোনো শট নিতে পারেনি’—ওকটার এক মুখপাত্র জানিয়েছেন এই তথ্য। ওই ম্যাচে বার্সেলোনা ১৯টি শট নিয়েছিল আর্সেনালের গোলমুখে। শুরু থেকেই কোণঠাসা আর্সেনাল সেদিন একটি গোল অবশ্য পেয়েছিল। না, তাতে তাদের কোনো অবদান নেই। গোলটি ছিল আত্মঘাতী। ওয়েবসাইট।বামনের চন্দ্রাভিলাষবেচারার হয়তো আক্ষেপ হচ্ছে, ‘কেন যে মুখ ফসকে কথাটা বললাম!’ কোন কথা? লিওনেল মেসিকে কেনার প্রতিশ্রুতি দেওয়া। এমন প্রতিশ্রুতি অনেক ক্লাব সভাপতিই দিয়েছেন। কিন্তু সেড্রিক এনজলরাস বাড়াবাড়িই করে ফেলেছেন। ফ্রান্সের দ্বাদশ বিভাগের দল এফসি ব্রোন থেকে মেসিকে কেনার প্রস্তাব দেওয়া তো অপরাধই! এই অপরাধে ছয় মাসের জন্য ব্রোনের সভাপতি এনজলরাসকে নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ‘এমন আচরণ মেনে নেওয়া যায় না। এটা হয়তো কৌতুক করেই করা হয়েছে। কিন্তু আমরা এটি হালকাভাবে নিতে পারি না’—জানিয়েছে এফএফএফ। কিন্তু ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েও মন খারাপ নয় এনজলরাসের। সময়টা পানশালাতেই কাটানো যাবে! ওয়েবসাইট।কপাল বটে!ভেবেছিলেন, এবার বিশ্বকাপে বড় একটা এলসিডি টিভি কিনবেন। কিন্তু মধ্যবিত্ত টানাপোড়েনে সাধ-সাধ্য এক বিন্দুতে মেলেনি? ভারতের কাশ্মীরের এক গ্রামের বাসিন্দাদের কথা শুনে আপনার তাহলে ঈর্ষাই হবে। তাইয়ান গ্রামের বাসিন্দারা যে বিশ্বকাপের খেলা দেখছেন বিশাল পর্দায়। অথচ এর আগে টিভি জিনিসটাই তাদের চর্মচক্ষে দেখা হয়নি কখনো! গ্রামের ৩০০ বাসিন্দার জন্য এই দুর্লভ ব্যবস্থা করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। অশান্ত কাশ্মীরের প্রত্যন্ত ওই অঞ্চলের মানুষের জন্য সেনাবাহিনী বিশাল এক পর্দা বসিয়েছিল। সেই পর্দায় তারা দেখেছেন ভারত-হল্যান্ড ম্যাচটি। ‘টেলিভিশনের কথা বাদ দিন, এই গ্রামে তো বিদ্যুৎ-সংযোগই নেই’—বলেছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। ওয়েবসাইট।