অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর দাওসোয়া কোটি ভারতবাসীকে আনন্দে ভাসিয়ে নিজেরাও পুরস্কারের জোয়ারে ভাসছে। প্রায় দিনই খবর আসে, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেউ বাড়ি দিচ্ছেন, কেউ গাড়ি, আরও কত কী! বস্তুগত পুরস্কারই শুধু নয়; কেউ কেউ দিচ্ছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও। শুধু প্রাপ্তির খবরই এত দিন পেয়ে এসেছেন, এবার ভারতীয় ক্রিকেটাররা শুনলেন ‘দেওয়া’র খবর। শিগগিরই কর বিভাগের কর্তারা হানা দেবেন ক্রিকেটারদের বাড়িতে। উপহার হিসেবে গাড়ি আর বাড়ি যাঁরা পাচ্ছেন, তাঁদের দিতে হবে ৩০ শতাংশ কর। তবে রাজ্য সরকার চাইলে কর মওকুফ বা ছাড়ের আবেদন করতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডও নিতে পারে উদ্যোগ। কিন্তু ফেরারি গাড়ির কর ছাড় নিয়ে টেন্ডুলকারের ঘটনাটা নিশ্চয়ই ধোনিরা ভোলেননি। ওয়েবসাইট।আমিরের আক্ষেপকারও জন্য যদি সিকি শতাব্দীর রেওয়াজ ভাঙতে হয়—তা নিয়ে নিশ্চয়ই তাঁর গর্ব করা উচিত। কিন্তু সেটি করার সুযোগ মোহাম্মদ আমিরের নেই। ১৯২৬ সালের পর এই প্রথম উইজডেন পাঁচজনের পরিবর্তে চারজন বর্ষসেরার নাম ঘোষণা করল। পঞ্চম ক্রিকেটারটি আমির ছিলেন বলেই সবাই নিশ্চিত। কিন্তু স্পট ফিক্সিং কেলেঙ্কারি এই সম্মান পেতে দিল না তাঁকে। ক্রিকেটের বাইবেলখ্যাত অ্যালমানাকে নাম ওঠানোর স্বপ্ন সব ক্রিকেটারই দেখেন। অথচ পাকিস্তানের এই পদস্খলিত প্রতিভাবান পেসারের নাকি এ নিয়ে খুব আক্ষেপ নেই! এর চেয়ে তাঁর বেশি আক্ষেপ জাতীয় দলে খেলতে না পারা নিয়ে। ‘ভাবিয়া করিও কাজ...’ প্রবাদটি আমির কি জানতেন না? ওয়েবসাইট।রোবেনের ক্ষমালাল কার্ড খেলারই অংশ। বস্তুটির দর্শন অনেক ফুটবলারের ভাগ্যেই জোটে। কিন্তু লাল কার্ড পাওয়া কোনো ফুটবলার সতীর্থ এবং সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন, এমন ঘটনা বিরল। আরিয়েন রোবেন তাই করলেন। গত পরশু নুরেমবার্গের বিপক্ষে বায়ার্নের ১-১ গোলে ড্র ম্যাচের অন্তিম সময়ে লাল কার্ড দেখেন রোবেন। তিনি দলের প্রাণভোমরা। গত মৌসুমে তাঁর কাঁধে চেপেই লিগ-কাপের শিরোপা জিতেছিল বায়ার্ন, উঠেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু চোট তাঁকে মৌসুমের প্রায় পুরোটাই বাইরে বসিয়ে রাখে। তাতেই বায়ার্নের অবস্থা শোচনীয় হয়ে যায়। আর এই লাল কার্ড তো দলকে আরও বিপদে ফেলে দেবে। এ জন্যই হয়তো ক্ষমা চাওয়া। এএফপি।