অন্যকলাম
টিকিটের ক্ষুধাক্ষুধাটা তাদের অনেক দিনের। বিশ্বকাপের জন্য ২৫ বছরের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের যে মুকুট, সেই কোপা আমেরিকার জন্যও অপেক্ষাটা দেড় যুগের। বড় একটা ট্রফি জেতার জন্য আর্জেন্টাইনদের এই যে আকূলতা, সেটার ভালো প্রমাণ পাওয়া গেল কোপা আমেরিকার টিকিট ছাড়ামাত্রই। গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচের টিকিটই ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ। নিমিষেই ফুরিয়ে গেছে প্রতি ম্যাচের ৭০ হাজার করে টিকিট! এবারের কোপার আসর আর্জেন্টিনাতেই। ১ জুলাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। ৬ জুলাই কলম্বিয়া এবং ১১ জুলাই অতিথি দল জাপানের বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। ওয়েবসাইট। সৌরভের ডোনাস্বামী-স্ত্রী দুজনই আজ পারফর্মার। এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন সৌরভ গাঙ্গুলী মোহালিতে। প্রায় ১৬০০ কিলোমিটার দূরে, শিলংয়ে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নাচবেন ডোনা গাঙ্গুলী। তবে নিজে পারফর্মার হলেও নাচের শিক্ষিকা ডোনার দৃষ্টি থাকবে মোহালিতেই। সৌরভ ফুরিয়ে গেছেন বলে ধারণা যাঁদের, তাঁদের দিকে প্রশ্নবানও ছুড়েছেন ডোনা, ‘‘আমার ছাত্রছাত্রীরা নাচতে শুরু করেছে, তার মানে কি এই যে আমাকে নাচ বাদ দিতে হবে? শচীন টেন্ডুলকার সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে, তাঁকে থামিয়ে দেওয়া কি ঠিক হবে? পারফর্ম করতে পারলে এবং ফিট থাকলে একজন কেন খেলবে না? ওর মতো খেলোয়াড়েরা কখন খেলা ছাড়বে, এটা ওদেরই ঠিক করতে দিন।’ ওয়েবসাইট।উডসের পথেই?টাইগার উডসকে কি পাল্টা জবাব দেওয়ারই পণ করেছেন এলিন নরডেগ্রেন? তেমনই মনে হচ্ছে। উডস যেমন একের পর এক প্রণয়ের খবর দিয়ে শিরোনামে এসেছিলেন; এলিনের মধ্যেও তারই পূর্বাভাস! কদিন আগে শোনা গেল, উডসের সাবেক স্ত্রী নাকি বয়সে চার-পাঁচ বছরের ছোট এক ‘ছোকরা’র প্রেমে দিওয়ানা। সেই খবর হাওয়ায় মিলিয়ে যেতে না-যেতেই সংবাদমাধ্যমে এলিনের নতুন প্রেমের গুঞ্জন। এবারের প্রেমিক-প্রবরটি পেশায় ব্যাংকার। কাজ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। উডসের জীবনেও আর এলিনের ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। তাঁর কাছের একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে বলেছে, ‘ও এখনো টাইগারকে ঘৃণা করে।’ ওয়েবসাইট।