অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরিকে দুয়োএমনিতে দলের খেলা মন ভরাতে পারছিল না। পারবে কী করে, দল যে গোলের দেখাই পাচ্ছিল না। সমর্থকদের চটে যাওয়াই স্বাভাবিক। কিন্তু সেই রাগ সমর্থকেরা ঝেড়েছে এমন এক খেলোয়াড়ের ওপর, যিনি কিনা দলেই ছিলেন না! সামির নাসরি তাই ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আর্সেনাল সমর্থকদের বলেছেন ‘অপমানকর’। নাসরির ওপর গানার সমর্থকদের রাগের কারণ এই ফরাসি আর আর্সেনালে থাকতে চান না। চলে যেতে চান ম্যানচেস্টার সিটিতে। একে তো অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে হারাতে হয়েছে, এরপর নাসরিও চলে গেলে দলের শক্তি খর্ব তো হবেই। চুক্তি ভঙ্গ করে নাসরির চলে যেতে চাওয়াটা কেন মেনে নেবে সমর্থকেরা। আর তাই তাঁকে দুয়ো দেওয়া। ওয়েবসাইট।উদোর পিণ্ডিউদোর পিণ্ডি মাঝেমধ্যেই বুধোর ঘাড়ে চাপে। বিশ্বাস না হলে এই খবরটা পড়ুন। অলিম্পিক মার্শেইয়ের সেনেগালিজ ডিফেন্ডার সুলেমান দিয়ারাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। এই শাস্তির কারণে দিয়ারা খেলতে পারতেন না আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের পরের দুই ম্যাচে। কিন্তু এখন আর খেলতে বাধা নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কেন নিষিদ্ধ হয়েছিলেন, কেনই বা সেটি আবার তুলে নেওয়া হলো? কারণ, গত জুনে ক্যামেরুনের বিপক্ষে উত্তেজনা ছড়ানো ম্যাচটি। ওই ম্যাচে লাল কার্ড দেখেন দিয়ারার সতীর্থ ইসিয়ার দিয়া। কিন্তু সিএএফ ভুল করে দিয়ার বদলে দিয়ারাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। পরে ভুলটা বুঝতে পেরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রয়টার্স।শব্দের ফাঁদশব্দ ঠেকাতে শব্দই তো সবচেয়ে বড় অস্ত্র! সেটা করে ফেঁসে গেছেন হোফেনহেইমের এক কর্মকর্তা। জার্মান ক্লাবটির ওই কর্মকর্তা এখন শৃঙ্খলা কমিটি এবং আইনের মুখোমুখি। তবে ওই কর্মকর্তার হয়ে এরই মধ্যে ক্ষমা চেয়েছে জার্মান ক্লাবটি। শনিবার ডর্টমুন্ডের বিপক্ষে হোফেনহেইমের ম্যাচে চলাকালে হোফেনহেইমের মালিকদের একজন কোটিপতি ডেইটমার হোপকে লক্ষ করে বাজে কথা বলছিল সফরকারী ডর্টমুন্ডের সমর্থকেরা। প্রতিরোধক হিসেবে উচ্চ শব্দে গান বাজানোর ব্যবস্থা করেন ওই কর্মকর্তা। ডর্টমুন্ডের ওই সমর্থকেরা অমন উচ্চ শব্দ শারীরিক ক্ষতির কারণ বলে পুলিশের কাছে অভিযোগ করেছে। ওয়েবসাইট।