অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন-ভক্তযুক্তরাষ্ট্র তাঁর শত্রু। সেই হিসেবে তিনি ইসরায়েলকেও শত্রুপক্ষই মনে করেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ভক্ত ডিয়েগো ম্যারাডোনা এবার সমর্থনের হাত বাড়িয়ে দিলেন ফিলিস্তিনের দিকেও। দুবাইয়ের আল ওয়াসলের কোচ হয়ে এসেছেন। ফলে আরব বিশ্বের সঙ্গে সম্পর্কটা এখন এই আর্জেন্টাইন কিংবদন্তির একদম সরাসরি। আল ওয়াসল সম্প্রতি একটা ভিডিও পোস্ট করেছে ইউটিউবে। ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের মতো মাথায় কুফিয়া ও কেফাইয়া পরে ক্যামেরার দিকে তাকিয়ে ‘ভি’ মানে বিজয়চিহ্ন দেখিয়েছেন। এর পর স্লোগান দিয়েছেন ‘ভিভা প্যালেস্তিনা’—ফিলিস্তিনের জয় হোক। প্রতিনিয়ত ইসরায়েলের ট্যাংকের সামনে বুক পেতে দিয়ে লড়াই করা ফিলিস্তিনিরা নতুন প্রেরণা পাবে নিশ্চয়ই! ওয়েবসাইট।শান্তি সভাদুজনের সর্বশেষ সাক্ষাতে মারামারি বাধার উপক্রম হয়েছিল। অনেক কাদা ছোড়াছুড়ির পর গত জুনের শেষ দিকে সভায় বসেছিলেন ক্রিস গেইল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরে। ওই সভায় কথা-কাটাকাটির একপর্যায়ে হিলাইরেকে চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন গেইলের সঙ্গে থাকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান দীননাথ রামনারায়ণ। ফলে ভেস্তে যায় সভা। কিন্তু দলের বাইরে থাকাটা বুঝি আর সহ্য হচ্ছে না গেইলের। হিলাইরেও হয়তো বুঝছেন দলে প্রয়োজন গেইলকে। পরশু তাই শান্তির সাদা পতাকা নিয়ে আবার সভায় বসেছিলেন দুজন। অতীত অভিজ্ঞতা থেকে এবার ছিলেন শুধুই দুজন! দেখা যাক, শান্তি সভা কী সুফল বয়ে আনে! ওয়েবসাইট।ভূমিকম্পযেভাবে একের পর এক আগুনে গতির সার্ভ ধেয়ে আসছিল ওপাশ থেকে, পোলোনা হারকগের পায়ের তলের মাটিই যেন নড়ে যাচ্ছিল। ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে খেলতে গিয়ে স্লোভেনিয়ার এই উঠতি খেলোয়াড় সত্যি সত্যিই ভূমিকম্পের মুখে পড়েছিলেন। নিউইয়র্কে চলমান নিউ হ্যাভেন টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা চলার সময় হঠা ৎ করে ভূমিকম্পে সবকিছু কেঁপে ওঠে। ফলে মুহূর্তের মধ্যে স্টেডিয়াম খালি করতে হয় আয়োজকদের। পরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা সবুজ সংকেত দিলে আবার শুরু হয় খেলা। টরন্টো আর সিনসিনাটিতে প্রথম রাউন্ডে হেরে যাওয়া ওজনিয়াকি এখানে ৬-৩, ৬-০ গেমে জিতে উঠে যান তৃতীয় রাউন্ডে। রয়টার্স।