অন্যকলাম
ম্যারাডোনার পথে‘ম্যারাডোনা’ হওয়ার পথে মারিও বালোতেল্লি। ফুটবলীয় কীর্তিতে নয়, ইতালির ‘ব্যাড বয়’ ম্যারাডোনাকে অনুসরণ করছেন অন্যভাবে। নাপোলিতে খেলার সময় নেপলসের মাফিয়াদের সঙ্গে নাকি ম্যারাডোনার সুসম্পর্ক ছিল। বালোতেল্লির বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। কামোরা নামের এক মাফিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে পরশু জিজ্ঞাসাবাদ করা হয়েছে ম্যানচেস্টার সিটির এই ইতালিয়ান স্ট্রাইকারকে। ২১ বছর বয়সী বালোতেল্লি অবশ্য আগেই মাফিয়াদের সঙ্গে তাঁর যোগসূত্রের খবর অস্বীকার করেছেন। বলেছেন, নেপলসে যাঁদের সঙ্গে তিনি ঘুরেছেন, এঁদের মধ্যে কেউ অবৈধ কিছুতে জড়িত কি না, তিনি জানতেন না। এএফপি।পিকের লক্ষ্যবয়স ২৪। আরও অনেক দিনই হয়তো খেলাটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু অনন্তকাল পারবেন না, এটাও ঠিক। তার পর কী করবেন? জেরার্ড পিকে ঠিক করে ফেলেছেন ভবিষ্য ৎ লক্ষ্য। বার্সেলোনা ডিফেন্ডার ভবিষ্যতেও থাকতে চান ফুটবলেই। আর সেই ক্যারিয়ারটা যদি হয় বার্সেলোনার সভাপতি হিসেবে মন্দ কী! বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা-প্রেমিকেরও স্বপ্ন, বর্তমান সভাপতি সান্দ্রো রোসেলের উত্তরসূরি হওয়া। ‘একদিন আমি বার্সেলোনার সভাপতি হতে চাই। এটাই আমার লক্ষ্য’—বলেছেন ৪ বছর ম্যানইউতে খেলে ২০০৮ সালে বার্সায় ফেরা পিকে। উড়িয়ে দেওয়া যাবে না, তাঁর দাদা কিন্তু বার্সেলোনার সহসভাপতি ছিলেন। ওয়েবসাইট।গাড়ি ভেঙে চুরিআপনি যত বিখ্যাত লোকই হোন, ফাঁকা গাড়িটা বাইরে রেখে যেতে পারেন না। চোর বাবাজিরা বারবার এটা মনে করিয়ে দেবে! যেমন করল ইশান্ত শর্মার গাড়ি পেয়ে। পরশু সন্ধ্যায় নিজের গাড়িটি রেখে জিমে যান ভারতীয় পেসার। ওটা আবার তাঁর বাড়ির কাছে হোটেল সিদ্ধার্থের পাশে। গাড়িটি ইশান্তের না কার, চোর মহাশয়দের তা বাছবিচার করতে বয়েই গেছে! গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ইশান্তের ব্যাগ, দুটি পাসপোর্ট এবং অত্যাধুনিক মোবাইল ফোনসেটটি নিয়ে চম্পট। পুলিশ জানিয়েছে, পাসপোর্ট দুটি ইশান্তের মা ও চাচাতো ভাইয়ের। মামলা হয়েছে থানায়। ওয়েবসাইট।