অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের যোগপ্রেম হোক কিংবা বিয়ে—সমপর্যায়ের হলে ভালো। তাতে জীবনের চড়াই-উতরাইটাকে চিনে নেওয়া যায় পরস্পরের অভিজ্ঞতা থেকে। নিজ নিজ ইভেন্টের শীর্ষ পর্যায়ের তারকা হিসেবে ররি ম্যাকইলরয় আর ক্যারোলিন ওজনিয়াকি যেমন প্রেমের ময়দানে নেমে এসব চিনে নিচ্ছেন। গত জুনে ইতিহাসের সবচেয়ে কম বয়সী গলফার হিসেবে ইউএস ওপেন জেতেন ম্যাকইলরয়। এর কয়েক দিন পরই এই আইরিশ প্রেমে পড়েন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ওজনিয়াকির। কাল চীনের সাংহাইয়ে ম্যাকইলরয়ই আওড়ালেন তারকা জুটি হওয়ার সুবাদে বাড়তি প্রাপ্তির তত্ত্বটি, দুজনের মানসিক যোগাযোগই তাঁদের বন্ধনটাকে করে তুলছে ‘স্পেশাল’। ওয়েবসাইট।সম্পূরক প্রেমগত বছরই দুজনার দুটি পথ দুই দিকে বেঁকে গেছে। ছাড়াছাড়ি হয়েছে শেন ওয়ার্ন ও সিমোন কালাহানের। তবে ভিন্ন হলেও চলার সেই পথটা তাঁদের সমান্তরাল! সিমোনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ওয়ার্ন ডুবে যান ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লির প্রেমে। ১০ মাস প্রেম করার পর সম্প্রতি আংটি পরিয়েছেন প্রেমিকার হাতে। অপেক্ষায় আছেন বধূবেশে ঘরে তোলার। এবার তাহলে সিমোনের পালা! ঠিক তাই। ওয়ার্নের সাবেক স্ত্রীও ভাসিয়েছেন প্রেমের সাম্পান। ব্যবসায়িক অংশীদার বিক্রয় নির্বাহী টবি রবার্টসের সঙ্গে প্রেমটা গোপনই রেখেছিলেন সিমোন। তবে এবার প্রকাশ করতে প্রস্তুত। রবার্টস অবশ্য ইতিমধ্যেই খানিকটা প্রকাশ করেছেন। নয় মাস আগে একটা ম্যাগাজিনের সঙ্গে চুক্তি করেছেন তাঁরা, তাঁদের সম্পর্কের আদ্যোপান্ত জানিয়ে দেবেন। ওয়েবসাইট।উডসকে ঢিলটাইগার উডসকে ঢিল ছুড়ে গ্রেপ্তার হয়েছেন এক সমর্থক। কেন যে লোকটি বোকামিটা করতে গেলেন, সেটাই প্রশ্ন! শুধু ‘পুলিশ মামারাই’ ধরে নিয়ে গেছে তা নয়, এতে তাঁর নিজের পয়সায় কেনা ‘হট ডগ’টাও গেছে, রোববার ফাইনাল রাউন্ডটাও দেখতে পারেননি। চোট থেকে ফিরে গত আগস্টের পর ফ্রাইস ডট কম ওপেনেই প্রথম খেলছেন টাইগার উডস। ১৬তম রাউন্ডের শটটি নিতে যাচ্ছিলেন উডস, তখনই ‘টাইগার, টাইগার’ চিৎকার করে ছুটে এসে বাতাসে হট ডগ ছুড়ে মারেন ওই ব্যক্তি। অবশ্য উডসের ৪০ ফুটের কাছাকাছি ঘেঁষতে পারেননি, মাটিতে পড়ে গিয়ে তার আগেই ধরা খেয়েছেন। কেন এই পাগলামি? উডস বলেছেন, ‘আমার ধারণা, সে খবরে আসতে চেয়েছিল।’ রয়টার্স।