অন্যকলাম
মানচিনির জেলকারাগারের ভেতরেই এখন কাটবে মানচিনির আগামী দুই বছরেরও বেশি সময়! কিন্তু কেন এই শাস্তি? কার্লোস তেভেজ কি সত্যি সত্যিই মামলা করেছিলেন? সেই মামলার রায় হয়ে গেল নাকি! দাঁড়ান, দাঁড়ান। এই মানচিনি রবার্তো মানচিনি নন; ব্রাজিলের ফুটবলার মানচিনি। মিলানের হয়ে খেলার সময় এই উইঙ্গার রোনালদিনহোর দেওয়া পার্টিতে গিয়ে এক তরুণীকে যৌন নির্যাতন করেন। এ নিয়ে মিলানের আদালতে মামলা হয়। সেই মামলার রায় হলো। অপরাধ প্রমাণিত হওয়ায় দুই বছর আট মাসের জেল হয়েছে ৩১ বছর বয়সীর। মানচিনির জেল—এটা শুনেই সিটি কোচের কথা ভাবা ঠিক হয়নি আপনার! ওয়েবসাইট।প্রতিদানমাত্রই মাকে হারিয়েছেন। তবে শোক ভুলে থাকার ভালো দাওয়াই হলো কাজে ডুবে যাওয়া। তাই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দ্রুতই আরব আমিরাতে ফিরেছেন। শোকে দগ্ধ কোচের মুখে খানিকক্ষণের জন্য হলেও হাসি ফোটানোর পণ করেছিলেন শিষ্যরা। আরব আমিরাত লিগে এমিরেটসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল ওয়াসল। আর শিষ্যদের এই ভালোবাসায় এতটাই মুগ্ধ হয়েছেন, খেলোয়াড়দের প্রত্যেককে ১ হাজার ৩৬০ ডলার করে বোনাস দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। ক্লাব নয়; এই টাকার পুরোটাই যাচ্ছে তাঁর নিজের পকেট থেকেই। এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ওয়াসল। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল জাজিরা। ওয়েবসাইট।কথোপকথনকথা বলেছেন তাঁরা! কারা? ডেভিড হায়ে আর ভিতালি ক্লিচকো! ইউক্রেনের ক্লিচকো ভাইদের সঙ্গে ব্রিটিশ বক্সার হায়ের শত্রুতা অনেক পুরোনো। রিংয়ে, রিংয়ের বাইরেও। গত জুলাইয়ের সেই লড়াইয়ের কথাই ধরুন। লড়াইয়ের আগের দিন, সংবাদ সম্মেলনে ভ্লাদিমির ক্লিচকোর সঙ্গে হাত না মিলিয়ে হায়ে বললেন, ‘তোমাকে আগে হাসপাতালে পাঠাই, হাত সেখানেই মেলাব।’ হায়ে সেই লড়াইয়ে হেরে যাওয়ায় দুজনের মুখ দেখাদেখি যে বন্ধ, তাও নয়। হায়েই এখন জানালেন, ‘আমি সম্পর্ক উন্নতির কিছু দেখছি না। কিন্তু অবশ্যই কথা হয়েছে।’ অবশ্য কথাটা লড়াই নিয়েই। গত অক্টোবরে অবসর নিয়েছেন। কিন্তু আগামী মার্চে ফিরতেও পারেন। শর্ত একটাই—প্রতিপক্ষ হিসেবে থাকতে হবে ক্লিচকো ভাইদের একজন! এএফপি।