অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিসের পাল্টাক্যারিয়ারের প্রথম ‘পেয়ার’। তাতেই জ্যাক ক্যালিস সম্পর্কে সকল প্রেম উবে গেল কিছু কিছু পত্রিকার। কেউ কেউ এমনও মন্তব্য করল, ক্যালিস আর চলে না। বয়স তো আর কম হলো না। চোখেও নাকি ইদানীং কম দেখছেন! পরের ইনিংসেই ২২৪ খেলে সেটার জবাব দিলেন। শুধু ব্যাটে নয়, এরপর মুখেও। বিল্ডকে ক্যালিস বলেছেন, ‘সৌভাগ্যজনক ব্যাপার হলো, আমি পত্রিকা পড়ি না। কিন্তু আমার কিছু বন্ধু জানিয়ে দেয় কী কী লেখা হচ্ছে আমাকে নিয়ে। শুনে খুবই হাস্যকর মনে হয়, একটা ম্যাচ খারাপ গেলেই ওরা হুট করে আপনাকে বুড়ো, ধীর গতির বানিয়ে দেবে। বলবে আপনার চোখও খারাপ হয়ে গেছে।’ ওয়েবসাইট।এ কী কথা!ফুটবলের সর্বকালের সেরা একাদশ বানান। এবার ভাবুন তো সেখানে লিওনেল মেসি নেই! সর্বকালের সেরা মেসি নন, এটা অনেকেই মেনে নেবেন। কিন্তু ১১ জনের মধ্যেও ঠাঁই হবে না! এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হুগো গাত্তি, ‘সর্বকালের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে পেলে, এরপর আছে আলফ্রেডো (ডি স্টেফানো), ক্রুইফ, ডিয়েগো (ম্যারাডোনা)। ওই সময় জন্ম নিলে তারকা হওয়া তো দূরের কথা মেসিকে বদলি খেলোয়াড় হিসেবে থাকতে হতো।’ বলতে পারেন এই খবরের সারমর্ম কী? মেসিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করলে গাত্তির মতো অখ্যাত খেলোয়াড়ও আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়! ওয়েবসাইট।