অন্যকলাম
অপবাদভারতের সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে এমনিতেই অভিযোগের পাহাড়। সমালোচনার তির ছুটছে নানা দিক থেকে। নতুন আরেকটি ছুড়লেন ওয়াসিম আকরাম। ভারতে বিভিন্ন পর্যায়ে কোচিং করানো এবং স্টার-ইএসপিএনে ধারাভাষ্য দেওয়ার সুবাদে আকরাম এখন ‘ভারত-বিশেষজ্ঞ’। বোর্ডার-গাভাস্কার সিরিজে ধারাভাষ্য দেওয়ার সময় অনেকবারই বলেছেন, ভারতের ক্রিকেটাররা মাঠে নেমে মুখে তালা লাগিয়ে বসে থাকেন। তাঁরা প্রাণচঞ্চল থাকেন না। এবার সাবেক পাকিস্তান অধিনায়কের অভিযোগ, ভারতের সিনিয়ররা স্রেফ নিজেদের জন্যই খেলেছেন, দলের ভাবনা ভাবেননি। তরুণদের উৎসাহ দেওয়ার প্রয়োজন বোধ করেননি। তা সিনিয়রদের একেকজনের যা অবস্থা, নিজেদের নিয়ে না ভেবে উপায় আছে! ওয়েবসাইট।লক্ষ্য একমারের হাত ধরেই ঘুচবে দীর্ঘদিনের গ্র্যান্ড স্লাম খরা—এই স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত এখন ব্রিটিশরা। তিনবার ফাইনালে উঠে তিনবারই ব্যর্থ অ্যান্ডি মারে। ব্রিটিশরা তাই আশা ছেড়েই দিয়েছে, ‘মারেকে দিয়ে হবে না!’ সমস্যা নেই। ব্রিটিশদের স্বপ্নহীন দিন কাটাতে হবে না। কারণ এবার আরেকটি স্বপ্ন আঁকলেন মারে। লক্ষ্য, মৌসুম শেষে উঠবেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে। জোকোভিচ, নাদাল, ফেদেরারকে টপকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছেন; কারণ তাঁদের সঙ্গে তিনি ভালো খেলেন! ‘আমি এক নম্বরে উঠতে চাই। এ বছর এটাই আমার লক্ষ্য এবং এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব’—বলেছেন মারে। ওয়েবসাইট।রাহুলের নিলামপেশা তাঁর অভিনয়, তবে নেশা খেলাধুলা। খেলা নিয়ে বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন, বিভিন্ন দলের দূত হয়েছেন। রাহুল বোস নিজেও অবশ্য খেলোয়াড় ছিলেন। ভারতের প্রথম রাগবি দলের হয়ে খেলেছেন এশিয়ান রাগবি ফুটবল ইউনিয়ন চ্যাম্পিয়নশিপে। মুম্বাইয়ের জনপ্রিয় এই বাঙালি অভিনেতা এবার তাঁর এনজিও দ্য ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য নিলামে তুলতে যাচ্ছেন বিভিন্ন সময়ে সংগ্রহ করা ক্রীড়া স্মারক। রাফায়েল নাদালের কেডস, ২০১১ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের বল, ফর্মুলা ওয়ানে সেবান্তিয়ান ভেটেলের ২০১১ চ্যাম্পিয়নশিপ জয়ী জার্সি, ইয়ান বোথামের আটোগ্রাফ দেওয়া পোস্টারসহ ২৯টি ক্রীড়া স্মারক থাকছে ১১ ফেব্রুয়ারির নিলামে। ওয়েবসাইট।