অন্যকলাম
‘জাম্বো’ অনুপ্রেরণাল্যান্স আর্মস্ট্রংয়ের বই সঙ্গেই আছে। অনুপ্রেরণা দেওয়ার লোকেরও অভাব নেই, কাছে বা দূরে থেকে অনেকেই শুভকামনা জানাচ্ছেন। কিন্তু দীর্ঘদিনের কোনো সতীর্থ-বন্ধু যদি পাশে এসে দাঁড়ান, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে! যুবরাজ সিং টুইট করেছেন, ‘জাম্বো এখানে এসে আমাকে চমকে দিয়েছে! বড় এক অনুপ্রেরণা, কিংবদন্তির সঙ্গে একটা দিন দারুণ কাটল।’ অনেকেই বুঝে ফেলেছেন, যাঁরা জানেন না, তাঁদের জন্য তথ্য—অনিল কুম্বলেকে সতীর্থরা ‘জাম্বো’ বলেই ডাকতেন। গত সপ্তাহে অভিনেতা-বন্ধু রণবিজয় সিংও গিয়েছিলেন যুবরাজকে দেখতে, দুজনে মিলে উপভোগ করেছেন সেরা হিন্দি কমেডিগুলোর একটি আন্দাজ আপনা আপনা! ওয়েবসাইট।মরিনহোর হতাশাদল জিতেছে, প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধানটাও বজায় রয়েছে। তার পরও অসন্তুষ্ট হোসে মরিনহো। কারণ কী? কারণ সমর্থকদের ওপর ক্ষোভ। পরশু লা লিগায় রিয়াল খেলেছে রায়ো ভায়েকানোর বিপক্ষে। এটাও মাদ্রিদের ক্লাব। মাদ্রিদের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত ক্লাবটির নিজেদের মাঠ ভায়েকাস। কিন্তু এই স্বল্পদূরত্বের ভ্রমণেই অনীহা রিয়াল সমর্থকদের। ৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে রিয়ালের সমর্থক ছিল মাত্র ৩০০ জন। কয়েক দিন আগে মাদ্রিদেরই আরেক ক্লাব গেটাফের ম্যাচ দেখতে গিয়েছিল জনা ত্রিশেক সমর্থক। অনেক দিন পর যখন রিয়াল লিগ জেতার সুবাস পাচ্ছে, তখন সমর্থকদের এই নির্লিপ্ততায় যারপরনাই হতাশ মরিনহো। রয়টার্স। ভাই হলেও...গতকাল শুরু দুবাই ওপেনে জোকোভিচের ওপর নিশ্চয়ই অনেকে বাজি ধরবেন। তবে বাজি ধরার আগে একটু ভালোমতো নামটা খেয়াল করে নেবেন যেন। বলা যায় না, শেষে নোভাক জোকোভিচের ওপর বাজি ধরতে গিয়ে ধরে ফেললেন মার্কো জোকোভিচের ওপর! দুর্দান্ত ফর্মে থাকা টেনিসের এক নম্বর তারকার ছোট ভাই মার্কোও খেলছেন দুবাই ওপেনে। সম্পর্কে আপন রক্তের ভাই। তার পরও কিন্তু কোর্টে দুজন যেন দুই মেরুতে। পাঁচ বছর আগে পেশাদার ক্যারিয়ারে নাম লেখানো মার্কোর এখন পর্যন্ত প্রাইজমানি থেকে আয় ৩৫ হাজার ডলার। নোভাকের? ৩ কোটি ৫০ লাখ ডলার! নোভাকের র্যাঙ্কিং ১, মার্কোর ৮৬৭! এএফপি।