অন্যকলাম
গুজবক্রীড়া প্রতিবেদক গুজব আর দুঃসংবাদ নাকি বাতাসের আগে ছোটে। কাল সেই গতিতে ছুটল ভয়াবহ এক দুঃসংবাদেরই গুজব। সাকিব আল হাসান নাকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন! সকাল থেকে পত্রিকা অফিসে ফোন। জাতীয় দলের ‘টিম বয়’ থেকে শুরু করে বিসিবির লোকজনকেও ব্যস্ত থাকতে দেখা গেল ফোনে একই প্রশ্নের জবাব দিতে। দুর্ঘটনার খবর জানতে ফোন এল এই প্রতিবেদকের কাছেও। অথচ সাকিব তখন চোখের সামনে! একাডেমি মাঠের অনুশীলনের ফাঁকে চুটিয়ে আড্ডা দিচ্ছেন সতীর্থদের সঙ্গে! গুজবের প্রসঙ্গ তুলতেই হেসে উত্তর দিলেন, ‘আমি আর কতবার দুর্ঘটনায় পড়ব? এর আগেও তো এ রকম একটা খবর ছড়িয়েছিল!’ কীভাবে এমন একটা গুজব ছড়িয়ে পড়ল, তা একটা রহস্যই বটে।হেরেও খুশিহেরেও কি কেউ খুশি হয়? আর সেই পরাজয়ও যদি আসে ফাইনালে? দুঃখ তো বেশিই হয়। একটুর জন্য ট্রফি হারানোর বেদনা জাগে। কিন্তু মারিয়া শারাপোভা নাকি হেরেই খুশি! রুশ টেনিস তারকা গত নয় মাসে দুটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হেরেছেন। কিন্তু হারের কষ্ট যত না, তার চেয়েও বেশি আছে আনন্দ। কারণ গত উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল পর্যন্ত ওঠাকেই অনেক মনে করছেন। ফর্ম আর কাঁধের চোট তাঁকে র্যাঙ্কিংয়ে নামিয়ে দিয়েছিল ১৮-তে। ‘ওই পর্যায়ে আবার যেতে পারা, গ্র্যান্ড স্লাম জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে থাকাটাই তো অনেক’—বলেছেন রুশ নন্দিনী। রয়টার্স।ঠিকই বলেছেন!সর্বশেষ অভিজ্ঞতাই ভয় পাওয়ার জন্য যথেষ্ট। ১৯৫০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যখন চলছিল মারাকানা স্টেডিয়ামে, চলছিল অসমাপ্ত নির্মাণকাজও। এবারও ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে অনেকে শঙ্কিত। এ নিয়ে মন্তব্য করে তো বিতর্কের আগুন উসকে দিয়েছেন ফিফার প্রধান নির্বাহী জেরোম ভালকে। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভালকেকে ব্রাজিলে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছিল। অবশেষে দুই পক্ষে সমঝোতা হয়ে গেছে। ভালকে, সেপ ব্ল্যাটার দুজনই দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু ব্রাজিল কিংবদন্তি রোনালদো বলেছেন, ‘ভালকে যেভাবে কথাটা বলেছেন সেটা হয়তো শোভনীয় নয়। তবে তিনি সঠিক বলেননি, এমনটাও বলা যাবে না।’ এএফপি।