অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুফনের দাবিপ্রতিবারই কোনো বড় টুর্নামেন্টের আগে ইংল্যান্ড দলকে নিয়ে চলে হাকডাক। শেষে প্রমাণিত হয়, ওটা অসারের তর্জন-গর্জন। এবারের ইউরোতেও সেটার ব্যতিক্রম হয়নি। ইংলিশদের দাবি, ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বসেরা। রাশি রাশি টাকা ওড়ে এখানে। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনেরও ইংলিশ লিগের শ্রেষ্ঠত্ব মানতে আপত্তি নেই। তবে বুফনের আপত্তি অন্য জায়গায়। বলছেন, লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেই সেখান থেকে দুর্দান্ত সব খেলোয়াড় বেরোবে এমন নয়। তাহলে ইতালির গোলরক্ষক কি বলতে চাইলেন, ইংলিশ ফুটবলাররা এখন মোটেও উঁচু মানের নন? ওয়েবসাইট।অলিম্পিকে বেকহামনিজের দেশে এবারের অলিম্পিক। কিন্তু পারফর্ম করার সাধ পূর্ণ হলো না ডেভিড বেকহামের। বেকহাম না পারলেও ভিক্টোরিয়া বেকহাম সম্ভবত ঠিকই ‘পারফর্ম’ করবেন। কারণ ভিক্টোরিয়ার সাবেক ব্যান্ড দল ‘স্পাইস গার্লস’কে উদ্বোধনী কিংবা সমাপনী অনুষ্ঠানে নিয়ে আসার ইচ্ছা আয়োজকদের। উদ্বোধনী অনুষ্ঠানেই তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। বেকহাম-পত্নীকে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে বলেই খবর। একসময় দারুণ জনপ্রিয় এই ব্যান্ড অনেক আগে ভেঙে গেলেও সম্প্রতি আবার সবাই একসঙ্গে হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষই এই খবর স্বীকার করেনি। ওয়েবসাইট। চীনযাত্রীশেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মতো চীনও হবে বুড়ো ফুটবলারদের পুনর্বাসনকেন্দ্র? দিদিয়ের দ্রগবার পর এবার ফ্রেডেরিক কানুটেও পাড়ি জমাতে যাচ্ছেন চীনা মুলুকে। বেইজিং গোয়ান হতে যাচ্ছে কানুটের নতুন ঠিকানা। ২০০৭ সালের বর্ষসেরা আফ্রিকান ফুটবলার কাটিয়েছেন বর্ণাঢ্য এক ক্লাব ক্যারিয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন টটেনহামে। এরপর এই মালিয়ান পাড়ি জমান স্পেনের ক্লাব সেভিয়ায়। সেখানে সাত বছর কাটিয়ে এবার চীনে থিতু হতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী কানুটে। শোনা যাচ্ছে, আরেক আফ্রিকান ব্ল্যাকবার্নের আয়েগবানি ইয়াকুবুও নাকি চীনে যাবেন। চীনা লিগ এবার জমজমাট না হয়ে আর পারেই না! রয়টার্স।