অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃত্বের পরীক্ষাআদালতে দাঁড়িয়েই মাইকেল জর্ডান জানিয়ে দিলেন, পিতৃত্বের পরীক্ষা তিনি দেবেন না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটিকে বরং উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি ব্যাপারটাকে বললেন ‘বেহায়াপনা’। পামেলা ওয়াই স্মিথ নামের এক ভদ্রমহিলা জর্ডানকে তাঁর ১৬ বছর বয়সী ছেলের বাবা দাবি করে আদালতে মামলা ঠুকেছেন। আর্জিতে জর্ডানের পিতৃত্বের পরীক্ষা, ছেলেকে আর্থিক সমর্থন, এমনকি ছেলের শেষ নামটিও পরিবর্তন করে জর্ডান রাখার দাবি জানিয়েছেন। কিন্তু জর্ডানের আইনজীবী আদলতকে লিখিতভাবেই জানিয়েছেন, জর্ডান ওই ছেলের বাবা নন। ছেলেটি বরং স্মিথ এবং তাঁর সাবেক স্বামীর সম্পর্কেরই ফসল। ওয়েবসাইট।পাঠানের বিয়েআংটি পরিয়ে রেখেছেন এক বছর হলো। কিন্তু বিয়ের সানাই বাজছিল না। অবশেষে পাকাপাকিভাবেই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ইউসুফ পাঠান। ২৭ মার্চই নাকি তাঁর বিয়ে। মানে, ওই দিনই মুম্বাইয়ের ফিজিওথেরাপিস্ট কনে আফরিনকে ঘরে আনতে যাবেন ভারতের পাঠান ভাইদের বড়জন। পাঠানদের পারিবারিক এক বন্ধুই দিয়েছেন খবরটা। ওই সূত্রটি বলেছে, পরিবারের সদস্য আর একান্তই কাছের লোকদের নিয়ে পাঠানদের বাসায় ‘দাওয়াত’ ২৪ মার্চ। বরযাত্রা ২৬ মার্চ। পরদিন বিয়ে। পাঠানদের বারোদার বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা নাকি এখনো চূড়ান্ত হয়নি। ওয়েবসাইট।ক্যাপেলোর ভয়!টালমাটাল সময় যাচ্ছে রাফায়েল বেনিতেজের। কয়েক দিন আগে বলেছিলেন মৌসুম শেষে চেলসি ছেড়ে যাবেন। এখন ভোল পাল্টালেও যেকোনো সময়ই চেলসি থেকে ছাঁটাই হতে পারেন। গুঞ্জন উঠেছে, ফ্যাবিও ক্যাপেলোকে চেলসির কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন রোমান আব্রামোভিচ। এখন অবশ্য রাশিয়ার কোচ ক্যাপেলো। তবে ইতালিয়ান কোচদের অতীত ইতিহাস মনে করেই কিনা ক্যাপেলো গুজবে জল ঢেলে দিয়েছেন। রাশিয়াতে নাকি সুখেই আছেন তিনি। এর আগে দুজন ইতালিয়ান ক্লদিও র‌্যানিয়েরি ও কার্লো আনচেলত্তিকে ছাঁটাই হতে হয়েছে। সিঁদুরে মেঘ দেখে ক্যাপেলোর ভয় তো হতেই পারে! ওয়েবসাইট।