অন্যকলাম
ভক্তের কাণ্ডপশ্চিমা দেশগুলোয় জরুরি অবস্থায় ৯৯৯-এ ডায়াল করে সবাই। নটিংহ্যামশায়ারের এক তরুণ রাত নয়টার পর সেদিন ৯৯৯-এ ফোন দিয়েছিলেন। হন্তদন্ত হয়ে বললেন, ভয়াবহ একটা অপরাধ ঘটে গেছে। অপরাধটা কী? পুরো ঘটনা শুনলে পিলে চমকে যেতে পারে আপনার। ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার নানিকে বিতর্কিত লাল কার্ড দেখানোটাই নাকি অপরাধ! আর অপরাধী তুর্কি রেফারি কানেইত কাকির! পুলিশ অবশ্য এমন ‘অপরাধের’ খবর দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। সতর্ক করেই ছেড়ে দিয়েছে খ্যাপাটে ভক্তকে। এএফপি। কপাল ফ্রেডিরএকটা টিভি অনুষ্ঠানের জন্য গাড়ি চালাচ্ছিলেন। শুটিং চলার সময়ই ঘটে দুর্ঘটনা। হঠাৎই অ্যান্ড্রু ফ্লিনটফ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে চলা গাড়ি ধাক্কা খায় রাস্তার পাশের একটা গাছে। ভাগ্যটা সুপ্রসন্নই ছিল। অল্পের ওপর দিয়ে পার পেয়ে গেছেন ফ্রেডি। কোনো চোট পাননি। পেশাদার চালক ক্রিস মিকে ছিলেন ফ্লিনটফের পাশের আসনেই। সাবেক এই ক্রিকেটারের আনাড়িপনার কারণেই দুর্ঘটনাটা ঘটেছে বলে জানিয়েছেন মিকে। ওয়েবসাইট।